গভীর রাতে শিশুকে রাস্তায় ফেলে পালায় চোর

Bortoman Protidin

২৩ দিন আগে বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬


#

গভীর রাতে রাস্তা দিয়ে যাওয়ার সময় কম্বল মোড়ানো শিশুটি দেখতে পান পথচারী। এরপর পুলিশ খবর পেলে ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধারের পর তার পরিচয় শনাক্ত করে। তারপর মাকে থানায় ডেকে নিয়ে শিশুটিকে তার কোলে তুলে দেওয়া হয়। 

পুলিশ জানিয়েছে, রাস্তায় পড়ে থাকা শিশুটির নাম মালিহা ইসলাম ওহি। তার বয়স মাত্র মাস। তার মায়ের নাম মরিয়ম বেগম। 

গত ৪দিন আগে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ অগ্রণী স্কুলের ক্যাম্পাস থেকে চুরি হওয়া তাকে চুরি করে নিয়ে যায় অজ্ঞাত এক নারী। 

শিশু মালিহার মা মরিয়ম বেগম বলেন, গতরাত ১২ টার আগ পর্যন্ত আমরা থানায় ছিলাম। সেখান থেকে বাড়ি আসার ১০ মিনিটের মাথায় থানা থেকে আমাদের কাছে ফোন আসে। থানায় গিয়ে আমার মেয়েকে দেখতে পাই। পরে আমার কাছে মালিহাকে ফিরিয়ে দেওয়া হয়েছে।  ৪ দিন পর আমার মেয়ে আমার কোলে ফিরেছে। আমার বুকটা ভরে গেছে। চুরির সঙ্গে যে নারী জড়িত তাকে যেন গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়। আমি তার বিচার দাবি করছি। 

কমলনগর থানার ওসি (তদন্ত) আবদুল জলিল বলেন, রোববার (১১ ফেব্রুয়ারি) রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে থানার কাছে উপকূল কলেজের পেছনে মাটির রাস্তা দিয়ে জনৈক পথচারী ইউছুপ বাড়ি যাওয়ার সময় কম্বল মোড়ানো একটি শিশুটি দেখতে পান। তিনি চিৎকার দিয়ে লোকজন জড়ো করে। পরে এলাকার লোকজন থানায় খবর দেয়। পুলিশ গিয়ে শিশুটিকে উদ্ধার করে এবং তার পরিচয় নিশ্চিত করে। এর আগে শিশুর মা থানায় একটি জিডি করে। সে সূত্রে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রাখে। 

এদিকে চুরির সঙ্গে জড়িত নারীকে এখনো শনাক্ত করা যায়নি।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

জাল জন্মসনদে আসামির জামিন ও নথি গায়েবে ৩ জনের বিরুদ্ধে মামলার নির্দেশ

#

মাকে মারধর করায় ছেলের ১০০ টাকা জরিমানা ও ৬ মাসের কারাদণ্ড

#

দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

#

২০০ বছর পর পরিবারে কন্যাসন্তানের জন্ম, রথে চড়িয়ে রাজকীয় বরণ

#

৭ সেপ্টেম্বর কুমিল্লা টাউন হল মাঠে তিন ইসলামিক স্কলারের মহাসমাবেশ, মাওলিদুন্নবী (ﷺ) সেলিব্রেশন ২০২৬ ঘিরে কুমিল্লায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা

#

এক টুকরো মাংস বেশি খাওয়া নিয়ে বন্ধুকে ছুরিকাঘাতে হত্যা

#

অস্ত্রের মুখে জিম্মি করে মোটরসাইকেলসহ মিলাদের খিচুড়ি ছিনতাই

#

সিন্ডিকেটের কারসাজিতে সারের সংকট দেখানো হচ্ছে: কৃষিমন্ত্রী

#

বিএনপির হাত ধরেই দেশে সংসদীয় গণতন্ত্র এসেছে: প্রধানমন্ত্রী

#

যৌতুকের দাবিতে গৃহবধূকে ছাত্রদল নেতার নির্যাতনের অভিযোগ, উদ্ধার করলো পুলিশ

Link copied