খাল পুনঃখনন কাজের উদ্বোধন

Bortoman Protidin

১৮ দিন আগে বুধবার, অক্টোবর ১৪, ২০২৬


#
মুকুল বসু,
ফরিদপুর প্রতিনিধি  :


কৃষিকাজে উন্নয়নে জলাবদ্ধতা নিষ্কাশন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নে মিলন চৌকিদারের বাড়ি থেকে রাগদা ব্রীজ পর্যন্ত  দুই কিলোমিটার ভরাট খালের পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে।

কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)’র উদ্যোগে ২২ লাখ ২১ হাজার টাকা বরাদ্দকৃত এ খাল খনন করা হবে।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বিকেল হেলেঞ্চা নিচু পাড়া ব্রীজের উপর  উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহিদুল হাসান জাহিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে হেলেঞ্চা খালে  পুনঃখনন কাজের উদ্বোধন করেন।

উদ্বোধনকালে জাহিদ ঠিকাদারের উদ্দেশ্যে  বলেন, আমি এই উপজেলার জনগনের সেবক কাজের মান শিডিউল মতে করতে হবে, নয় ছয় করে পার পাওয়া যাবে না।তিনি আরো বলেন কোন অনিয়ম করলে আমাকে জানেবেন। আমি আপনাদের পাশে থাকবো।বিভিন্ন জায়গায় বিএডিসি কাজের মান নিয়ে প্রশ্ন উঠছে।আমার অবহেলিত উপজেলায় সঠিক ভাবে করতে হবে।তা না হলে ঠিকাদারকে ছাড় দেওয়া হবে না।কাজগুলোও সঠিকভাবে সম্পন্ন করতে হবে, যাতে জনগন সঠিকভাবে এর সুফল ভোগ করতে পারেন।

অনুষ্ঠানে পরে বৃহত্তর ফরিদপুর সেচ এলাকা উন্নয়ন প্রকল্প ( জি এফ আই এ ডি পি) আওতায় ২ কিলোমিটার ২২ লক্ষ ২১ হাজার টাকা ব্যয়ে চওড়া ১০ মিটার টপে ৪ মিটার নিচে খাল খননের কাজ শুরু করা হয়।

এসময় উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার সারমীন ইয়াছমীন,বুড়াইচ ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব পান্নু, সহকারী প্রকৌশলী বিএডিসি বোয়ালমারী আফিদ কামরুল আসরাফী,  ইউপি সদস্য আবুল বাসার প্রমূখ।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

রাষ্ট্রপতি নির্বাচন যথাসময়ে হবে, দলীয় সিদ্ধান্তে মনোনয়ন : মির্জা ফখরুল

#

কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নিয়ম অনুসারে ১,৫০,০০০ টাকা পেলেন এড. ঝুনু পরিবার

#

আটকে গেল পরীমনির নতুন বিয়ে

#

লরি-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে আগুন লেগে নিহত ১

#

আখতারুজ্জামান এখন শুধু জামায়াতের নেতা নন, নির্যাতিত মানুষের নেতা: জামায়াত আমির

#

বিপ্লবের মাধ্যমে ছাত্র-শিক্ষকেরা চিন্তার স্বাধীনতা, মুক্তবুদ্ধির চর্চা ফিরে পেয়েছেন : প্রধান উপদেষ্টা

#

তিন বিভাগের ওপর দিয়ে বয়ে যাবে দমকা হাওয়া ,হতে পারে বজ্রসহ বৃষ্টি

#

কচুয়ায় জীবন সংগ্রামে ছুটে চলছে গ্রামীন জনপদে ফেরিওয়ালা

#

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ২৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

#

প্রবাসীর স্ত্রীর ঘরের আলমারির ভেতরে স্কুল দপ্তরি

সর্বশেষ

Link copied