কুকুরের মাংস বেচাকেনা নিষিদ্ধ করে নতুন আইন পাস

Bortoman Protidin

৬ দিন আগে মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬


#

বর্তমান প্রতিদিন ডেস্ক:

দক্ষিণ কোরিয়া কুকুর হত্যা ও এর মাংস বেচাকেনা নিষিদ্ধ করে নতুন আইন পাস করেছে। ২০২৭ সালের মধ্যেই সেখানে কুকুরের মাংস ব্যবসা সম্পূর্ণরূপে বন্ধ করা হবে।  শত শত বছর ধরে চলে আসা কুকুরের মাংস খাওয়ার রীতি বিলুপ্ত করতে চায় দক্ষিণ কোরীয় সরকার।

গত কয়েক দশকে অবশ্য এশীয় দেশটিতে কুকুরের মাংসের জনপ্রিয়তা কমেছে। বিশেষ করে, তরুণ প্রজন্ম কুকুরের মাংস খাওয়াকে পছন্দ করছে না।

নতুন আইনে, দক্ষিণ কোরিয়ায় খাওয়ার জন্য কুকুর পালন বা জবাই এবং কুকুরের মাংস বিতরণ বা বিক্রি নিষিদ্ধ করা হবে। আইন লঙ্ঘন করলে দোষীদের জেল হতে পারে।

কুকুর জবাই করলে তিন বছর এবং মাংসের জন্য কুকুর পালন বা মাংস বিক্রি করলে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে আইনে। তবে কুকুরের মাংস খাওয়া বেআইনি হবে না।

তিন বছরের মধ্যে নতুন আইনটি কার্যকর হবে। কুকুর চাষি ও রেস্তোঁরা মালিকদের কর্মসংস্থান এবং আয়ের বিকল্প উৎস খুঁজে পেতে এই সময় দেওয়া হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের কাছে তাদের ব্যবসা গুঁটিয়ে নেওয়ার জন্য একটি পরিকল্পনা জমা দিতে হবে।

ব্যবসা বন্ধ করতে বাধ্য হওয়া কুকুর চাষি ও রেস্তোঁরা মালিকদের সব ধরনের সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে দক্ষিণ কোরীয় সরকার। তবে তাদের কী ধরনের ক্ষতিপূরণ দেওয়া হবে তা স্পষ্ট নয়।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, দক্ষিণ কোরিয়ায় বর্তমানে মোটমাট ১ হাজার ৬০০টি কুকুরের মাংসের রেস্তোরাঁ ও ১ হাজার ১৫০টি কুকুরের খামার রয়েছে।

দেশটিতে কুকুরের মাংস বেচাকেনা নিষিদ্ধে আইন পাস হওয়ার প্রশংসা করেছে প্রাণী অধিকার সংগঠনগুলো।

সূত্র: বিবিসি

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

বন্দুকধারীর গুলিতে পশ্চিম জেরুজালেমে তিন ইসরায়েলি নিহত

#

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

#

পঙ্কজ উদাস আর নেই

#

ইউনূস সরকারের প্রতি পূর্ণ সমর্থন আমেরিকার

#

বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা

#

তথ্যপ্রযুক্তিতে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিতকরণে সরকার কাজ করছে: প্রধান উপদেষ্টা

#

জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা

#

এমপি আনার হত্যা : ১২ দিনের রিমান্ডে জিহাদ হাওলাদার

#

আমাকে ‘বেয়াদপ’ বলে দাগিয়ে দিলেও, বাকি জীবনটা বেয়াদপি করেই কাটাতে চাই: পরীমণি

#

লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতার করলেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

সর্বশেষ

#

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

#

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

#

সমকামিতা নিয়ে পশ্চিমা বিশ্বের কড়া সমালোচনা করে বরখাস্ত সেনেগালের প্রধানমন্ত্রী

#

বাল্যবিবাহকে আইনি স্বীকৃতি দিচ্ছে আফগানিস্তান

#

প্রবাসীদের রেমিটেন্সেই বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে: প্রধান উপদেষ্টা

#

বাংলাদেশ থেকে ১ লাখ শ্রমিক নেবে জাপান

#

সৌদি আরবে প্রাণ গেল বাংলাদেশি হজযাত্রীর

#

বাংলাদেশিদের ভিসা চালুর বিষয়ে অগ্রগতি হওয়ায় ইউএই'কে ধন্যবাদ প্রধান উপদেষ্টার

#

রোমে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে ভ্যাটিকানের শীর্ষ নেতৃবৃন্দের সাক্ষাৎ

#

পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় প্রধান উপদেষ্টার যোগদান

Link copied