গুচ্ছভুক্ত ২৪টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় সূচিতে আবারও পরিবর্তন

Bortoman Protidin

৭ দিন আগে শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬


#

গুচ্ছভুক্ত ২৪টি সাধারণ এবং বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের (স্নাতক) সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখে পিছিয়ে আবারও পরিবর্তন করা হয়েছে।

পরিবর্তিত তারিখ অনুসারে, আগামী ২৭ এপ্রিল শনিবার (এ ইউনিট-বিজ্ঞান), ৩ মে শুক্রবার (বি ইউনিট-মানবিক) ও ১০ মে শুক্রবার (সি ইউনিট-বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা দুপুর ১২টা থেকে ১টা এবং অন্য দুই ইউনিটের ভর্তি পরীক্ষা বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

রবিবার(১১ ফেব্রুয়ারী) সকালে গুচ্ছভুক্ত সমন্বিত ভর্তি কমিটির আহ্বায়ক এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বাংলাদেশ প্রতিদিনকে এইসব তথ্য নিশ্চিত করেছেন।

উপাচার্য বলেছেন, গুচ্ছভুক্ত ২৪টি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি কমিটির গত ৮ ফেব্রুয়ারি অনলাইনে অনুষ্ঠিত ৪র্থ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় পূর্ব ঘোষণা অনুসারে, ১২ ফেব্রুয়ারি বেলা ১২টা ১ মিনিট থেকে ২৬ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন বলে জানানো হয়।

ভর্তি পরীক্ষার তারিখের পরিবর্তনের বিষয়ে উপাচার্য বলেছেন, গুচ্ছ ভর্তি পরীক্ষা যেহেতু বড় পরিসরে অনুষ্ঠিত হয়, সেক্ষেত্রে বিভিন্ন বিষয় বিবেচনায় রাখা উচিত। পূর্বে যে ভর্তি পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছিল, সেটির সঙ্গে সম্প্রতি ঘোষিত স্থানীয় সরকার নির্বাচনের তফসিল নির্ধারিত তারিখের সঙ্গে সাংঘর্ষিক। ফলে শিক্ষার্থী এবং অভিভাবকদের যেন কোনো ধরনের দুর্ভোগে পড়তে না হয়, এ জন্য পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি কমিটির আহ্বায়ক যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে কমিটির ৪র্থ সভায় ২৪টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা অনলাইনে সংযুক্ত ছিলেন।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে : মির্জা ফখরুল

#

ছিনতাইয়ের ৩৬ ঘন্টার মধ্যে মালামাল উদ্ধারসহ ২ ছিনতাইকারী গ্রেফতার

#

বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক বন্যার্তদের উদ্ধার ও ত্রাণ বিতরণ

#

বাংলাদেশ সেনাবাহিনী বাস্কেটবল প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

#

দুই কোটি ২০ লাখ লিটার তেল কিনবে সরকার

#

প্রবীণ সাংবাদিক এরশাদ মজুমদারের মৃ'ত্যুতে তথ্য উপদেষ্টার শোক

#

পুলিশের অভিযানে বরিশালে ২ ডাকাত গ্রেপ্তার

#

পূর্বানুমতি ছাড়া চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী গ্রেপ্তার না করার সুপারিশ করেছে স্বাস্থ্যখাত সংস্কার কমিশন

#

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়ার সমাধিতে নেতাকর্মীদের ঢল

#

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে বন্যার্তদের সহযোগিতার জন্য ১৫ লক্ষ টাকার অনুদান ও ত্রান সামগ্রী হস্তান্তর করল সেনা পরিবার কল্যাণ সমিতি, লেডিস ক্লাব ও চিলড্রেন ক্লাব

সর্বশেষ

#

কৃষিমন্ত্রী হাজী ইয়াসিনের সাথে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

#

ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর নৈশভোজের ছবি প্রকাশ

#

রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

#

ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন কারাবন্দিরা

#

২০২৫ সালের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী

#

দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

#

বিএনপির হাত ধরেই দেশে সংসদীয় গণতন্ত্র এসেছে: প্রধানমন্ত্রী

#

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

#

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক

#

ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী

Link copied