সালথায় শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার

Bortoman Protidin

৮ দিন আগে বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬


#

ফরিদপুরের সালথায় মো. মুরসালিন নামে ৯ বছর বসয়ী এক শিশু শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবি বসতঘরের ভেতর রশি দিয়ে খেলতে গিয়ে গলায় ফাঁস আটকে তাঁর মৃত্যু হয়। শুক্রবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের নওয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু নওয়াপাড়া গ্রামের কৃষক মো. চাঁন মিয়ার ছেলে।

দুই ভাইয়ের মধ্যে মুরসালিন বড়। সে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র। নিহতের প্রতিবেশী মো. গিয়াস উদ্দীন জানান, শুক্রবার সন্ধ্যার আগে মুরসালিনকে বাড়িতে একা রেখে তার মা পাশের একটি দোকান বিস্কুট কিনতে যায়। দোকান থেকে মাত্র ১৫ মিনিট বাড়িতে ফিরে ঘরের দরজা আটকানো দেখেন তার মা।

এ সময় ঘরের ভেতরে গিয়ে দেখা যায়, লায়লনের রশি গলায় পেচানো অবস্থায় সাথে দরজার চৌকাঠের ঝুলছে মুরসালিন। পরে দ্রুত তাকে নামিয়ে স্থানীয় কাগদী বাজারে ডাক্তারের কাছে নিলে মৃত ঘোষনা করেন। পরিবারের ধারনা, ঘরের মধ্যে রশি দিয়ে খেলতে গিয়ে গলায় ফাঁস আটকে মুরসালিন মারা যায়। সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক বলেন, খবর পেয়ে ওই শিশুর লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন। ময়না তদন্তের প্রতিবেদন আসার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

প্রধান উপদেষ্টা জানিয়েছেন নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে : প্রেস সচিব

#

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

#

নিষিদ্ধ পলিথিন ব্যবহার করায় ৪ ব্যবসায়ীকে জরিমানা

#

রাজধানীতে মাদকসহ গ্রেফতার ৩৮

#

আগামীকাল থেকে ফের বাড়তে পারে তাপপ্রবাহ

#

সংযোগ, বাণিজ্য সহযোগিতা নিয়ে বাংলাদেশ-চীন আলোচনা

#

‘রোহিঙ্গা প্রবেশে এখন সেই উদারতা দেখানোর সুযোগ নেই’

#

পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রার ৩৫ বছর পূর্তি হলো

#

সেন্সরবোর্ড পুনর্গঠন করে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড হবে : তথ্য উপদেষ্টা

#

এবার রিটার্ন জমা ৩৬ লাখ ৬২ হাজার, ৫ হাজার ৯০১ কোটি আয়কর

সর্বশেষ

#

কৃষিমন্ত্রী হাজী ইয়াসিনের সাথে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

#

ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর নৈশভোজের ছবি প্রকাশ

#

রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

#

ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন কারাবন্দিরা

#

২০২৫ সালের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী

#

দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

#

বিএনপির হাত ধরেই দেশে সংসদীয় গণতন্ত্র এসেছে: প্রধানমন্ত্রী

#

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

#

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক

#

ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী

Link copied