উত্তাল সাগর; আসছে ঘূর্ণিঝড় ‘মিধিলি’(Midhili)

Bortoman Protidin

১৬ দিন আগে শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬


#

পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে আরও ঘনীভূত হয়েছে। তখন এটির নাম হবে মিধিলি। মিধিলি (Midhili) নামটি মালদ্বীপের দেওয়া।

বাংলাদেশ ও ভারতের আবহাওয়া অফিস জানায়, গভীর নিম্নচাপের প্রভাবে সাগর বিক্ষুব্ধ হয়ে উঠেছে। বর্তমানে এটি আরও বেশি শক্তি সঞ্চয় করছে।

ভারতের আবহাওয়া বিজ্ঞানী আনন্দ কে দাস জানান, গভীর নিম্নচাপটি আগামী শুক্রবার (১৭ নভেম্বর) সকাল নাগাদ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এটি ওইদিন বিকেলে বাংলাদেশ উপকূলে আঘাত হানতে পারে। ঝড়টি বাংলাদেশের মোংলা এবং পটুয়াখালীর খেপুপাড়ার মাঝ দিয়ে স্থলভাগে ওঠে আসতে পারে।

এদিকে বাংলাদেশের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেছেন, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি উত্তরপূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে একই এলাকায় গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আজ ১৬ নভেম্বর ২০২৩ সকাল ৬ টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৭৮৫ কি.মি. দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৭৪৫ কি.মি. দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৬৫৫ কি.মি. দক্ষিণ-পশ্চিমে ও পায়রা সমুদ্রবন্দর থেকে ৬৫৫ কি.মি. দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও উত্তরপূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে।

গভীর নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে। যার প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে বয়ে যেতে পারে ঝড়ো হাওয়া ।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

মা ও তিন মেয়েকে হত্যার ঘটনায় গণপিটুনিতে নিহত অন্তরের মরদেহ নিতে স্বজনদের বাধ্য করেন পুলিশ

#

নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার করে আটক ভাই-বোন

#

নোয়াখালীতে ১৮৩টি মন্ডপে ষষ্ঠী পূজার মাধ্যমে পুজা উদযাপন শুরু

#

কলকাতায় পরীর প্রথম সিনেমার নায়ক সোহম, করবেন বিজ্ঞাপনও

#

সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান

#

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

#

রাজধানী ঢাকাতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড, ২১ জেলায় শৈত্যপ্রবাহ

#

প্রথমবারের মতো স্যামসাংকে পেছনে ফেলল অ্যাপল

#

কিশোরীকে ধর্ষণ ও হত্যার জেরে আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ, নিহত ৩

#

কাউখালীতে অবৈধ ২ ইটের পাজায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বিশ হাজার টাকা জরিমানা

Link copied