আমরা ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাই না: তারেক রহমান

Bortoman Protidin

১ ঘন্টা আগে বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬


#

ধর্মকে রাজনৈতিক স্বার্থে সরকার ব্যবহার করতে চায় না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বর্তমান সরকার ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না। রাজনৈতিক স্বার্থে আমরা ধর্মকে ব্যবহার করতে চাই না, অতীতেও আমরা তা করিনি।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ ধর্মাবলম্বী নেতাদের শুভেচ্ছা বিনিময় শেষে লিখিত বক্তব্যে তিনি এ কথাবলেন। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেসসচিব সুজাউদ্দৌলা সুজন মাহমুদ এ তথ্য জানান।

এসময় বুদ্ধপূর্ণিমা উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সব বৌদ্ধ ধর্মাবলম্বীকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীকে একটি শুভেচ্ছা ক্রেস্ট এবং বুদ্ধমূর্তির প্রতিবিম্ব তুলে দেন। প্রধানমন্ত্রী বলেন, আমরা জানি পৃথিবীতে অনেক ধর্ম আছে।

প্রতিটি ধর্মেরই অসংখ্য অনুসারী রয়েছেন। প্রতিটি ধর্মই মানুষকে কল্যাণের দিকে আহ্বান করে। প্রতিটি ধর্মেরই কিছু বিধিবদ্ধ নিয়মনীতি রয়েছে। বৌদ্ধ ধর্মের শিক্ষা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মগুরু মহামতি গৌতম বুদ্ধ তার অনুসারীদের জন্য পঞ্চশীল নীতি দিয়েছিলেন। এই পঞ্চশীল নীতি হলো প্রাণী হত্যা না করা, চুরি, ব্যভিচার, মিথ্যা এবং মাদক থেকে বিরত থাকা। প্রেম, অহিংস এবং সর্বজীবে দয়াও বৌদ্ধধর্মের শিক্ষা।

সরকারপ্রধান বলেন, যে কয়টি জিনিস এখানে অনুসরণের কথা বলা হয়েছে এই নির্দেশনা প্রতিটি মানুষের জন্যই গুরুত্বপূর্ণ। আমার মনে হয়, রাষ্ট্রীয় বিধিবিধানের পাশাপাশি প্রতিটি নাগরিক যার যার ধর্মীয় নির্দেশনাগুলো যথাযথভাবে অনুসরণ করলে সবাই মিলে একটি মানবিক রাষ্ট্র এবং সমাজ নির্মাণ করতে পারবো।

বর্তমান সরকারের একটি রাজনৈতিক দর্শন ‘বাংলাদেশি জাতীয়তাবাদ জানিয়ে তারেক রহমান বলেন, আপনারা কেউ নিজেদের কখনোই সংখ্যালঘু ভাববেন না। রাষ্ট্র আমার আপনার আমাদের সবার পরিচয়। আমরা প্রত্যেকে, প্রত্যেক নাগরিক, সবাই ‘আমরা বাংলাদেশি।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

কামরাঙ্গীরচরের কোম্পানি ঘাটে ব্রীজ নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হবে- স্থানীয় সরকার উপদেষ্টা

#

সার্বক্ষণিক নজরদারি চলছে: সেনাসদর

#

শহীদ মিনারে প্রধান উপদেষ্টার পুষ্পস্তবক অর্পণ

#

জাতীয় চাঁদ দেখা কমিটি বৈঠকে বসছে সন্ধ্যায়

#

ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন-গণভোট আয়োজনে কমিশন প্রস্তুত: প্রধান উপদেষ্টাকে সিইসি

#

প্রধান উপদেষ্টার কাছে বিডিআর হত্যাযজ্ঞের তদন্ত প্রতিবেদন জমা দেয় জাতীয় স্বাধীন তদন্ত কমিশন

#

আজ বিকেলে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সর্বদলীয় বৈঠক

#

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের সাক্ষাৎ

#

অন্তর্বর্তীকালীন সরকার দেশের ইতিহাসে সেরা নির্বাচন আয়োজন করবে : প্রধান উপদেষ্টা

#

দেশ নির্বাচনের জন্য প্রস্তুত : প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

সর্বশেষ

#

আমরা ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাই না: তারেক রহমান

#

প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটমের ডিজির সৌজন্য সাক্ষাৎ

#

মানবিক রাষ্ট্র গড়তে চাই, যেখানে সবাই ন্যায়বিচার পাবেন: প্রধানমন্ত্রী

#

মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া সরকারের মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী

#

রান্নার কষ্ট লাঘবে মা-বোনদের ‘এলপিজি কার্ড’ দেওয়া হবে: প্রধানমন্ত্রী

#

বাবার কাটা খাল পুনঃখননের সূচনা করলেন তারেক রহমান

#

২০ এপ্রিল পৈত্রিক ভিটা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

#

প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর সিইও’র সাক্ষাৎ

#

ঢাকা সেনানিবাসের দরবার হলে অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান

#

প্রধানমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার স্পিকারের সৌজন্য সাক্ষাৎ

Link copied