আইপিএল শুরুর দিন ঘোষণা

Bortoman Protidin

১৫ দিন আগে সোমবার, জুন ২২, ২০২৬


#

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আইপিএল শুরুর দিন ঘোষণা করল । বোর্ড সচিব জয় শাহ ২০২৪ সালের আইপিএল শুরুর দিন ঘোষণা করেছেন। একই সাথে তিনি জানান, আগামী ফেব্রুয়ারিতে হবে মহিলাদের আইপিএল।

আগামী ১৯ ডিসেম্বর দুবাইয়ে হবে আইপিএলের নিলাম। তার আগেই জানা গেল আগামী আইপিএল শুরুর দিন। শনিবার মহিলাদের আইপিএলের নিলাম পর্বের পর বোর্ড সচিব বিরাট কোহলি, রোহিত শর্মাদের প্রতিযোগিতার দিন জানিয়েছেন। যদিও জয় নির্দিষ্ট ভাবে প্রতিযোগিতা শুরুর তারিখ জানাননি। বিসিসিআই সচিব জানান, মার্চ মাসের শেষে শুরু হবে আইপিএল। প্রতিযোগিতা চলবে মে মাসের শেষ সপ্তাহ অথবা জুন মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত। মার্চ মাসের শেষ সপ্তাহে প্রতিযোগিতা শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন জয়।

১৯ ডিসেম্বরের নিলামে ১০টি ফ্র্যাঞ্চাইজি মোট ৭০ জন ক্রিকেটারকে কেনার সুযোগ পাবে। তাদের মধ্যে বিদেশি ক্রিকেটার থাকতে পারেন সর্বোচ্চ ৩০ জন। এবারই প্রথম আইপিএলের নিলাম হবে দেশের বাইরে। দলগুলো সব মিলিয়ে খরচ করতে পারবে সর্বোচ্চ ২৬২.৯৫ কোটি টাকা।

২০২৪ সালের মার্চ-এপ্রিল মাসে হতে পারে লোকসভা নির্বাচন। তাই এখনই নির্দিষ্ট ভাবে জানানো যাচ্ছে না আইপিএল শুরু এবং শেষের নির্দিষ্ট দিন। সব দিক খতিয়ে দেখে প্রতিযোগিতার সূচি ঘোষণা করবেন বিসিসিআই কর্মকর্তারা। তবে নির্বাচনের আগেই মহিলাদের আইপিএল শেষ করে ফেলতে চাইছেন বিসিসিআই কর্মকর্তারা।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

বিশ্বকাপের জন্য ৭২ কোটি টাকায় মিডিয়া স্বত্ব কিনছে সরকার

#

কুমিল্লা ওয়ারিয়র্সের উদ্যোগে ঈদ পুনর্মিলনী, ক্রিকেটার ও ম্যাচ অফিসিয়ালদের মাঝে জার্সি বিতরণ

#

কুমিল্লা স্টেডিয়ামে বালিকাদের ৩ দিনব্যাপী কাবাডি প্রশিক্ষণের উদ্বোধন

#

ব্রাহ্মণবাড়িয়াকে হারিয়ে কমিশনার গোল্ড কাপের ফাইনালে কুমিল্লা

#

প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে কাতার যাচ্ছেন ৪ নারী খেলোয়াড়

#

সিন্ডিকেটের প্রমাণ মিললে ব্যবস্থা নেবে সরকার: ক্রীড়া উপদেষ্টা

#

ফরিদপুরে কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন চতুল অনূর্ধ্ব-১৮

#

নতুন বাংলাদেশে নতুন বিপিএল উপভোগ্য হবে : ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ

#

চা শ্রমিকের বেশে ট্রফি উন্মোচন ‍২ অধিনায়কের

#

জানুয়ারিতে বাংলাদেশে যুব উৎসবে যোগ দেবেন ফিফা প্রেসিডেন্ট

Link copied