৫-১৪ কেজি ওজনের জাপানি মুলা উৎপাদন হয় যেখানে

Bortoman Protidin

২৪ দিন আগে সোমবার, অক্টোবর ৫, ২০২৬


#

ফটিকছড়ির মাইজভাণ্ডার দরবারে প্রতি বছর ১০ মাঘ ওরশ উপলক্ষে বসে মেলা। এই মেলায় আসে ৫ থেকে ১৪ কেজি পর্যন্ত ওজনের মুলা।

কয়েক কিলোমিটার এলাকাজুড়ে দেখা যায় মুলার হাট। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভক্ত-আশেকানরা মানত করে মাজারে দান করেন, আবার কেউ কিনে নিয়ে যান এই বিশাল আকৃতির মুলা।

 এলাকায় এটি জাপানি বা ভাণ্ডারী মুলা নামে পরিচিত। চাষ হয় নাজিরহাট পৌরসভা, সুন্দরপুর, সুয়াবিল ইউনিয়নের হালদা নদীর চরে। এখানকার কৃষকদের দাবি, বাংলাদেশের সবচেয়ে বড় মুলা উৎপাদন হয় ফটিকছড়িতে।  

নাজিরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ড নাসির মোহাম্মদ ঘাট হালদার চরে বিস্তীর্ণ জায়গা জুড়ে শীতকালীন শাক সবজির চাষ হচ্ছে। এর মধ্যে ভাণ্ডারী মুলা ও লাল আলু উল্লেখযোগ্য। ১৬ জন কৃষক মুলা চাষ করছেন বলে জানা গেছে।

এ বছরও ভান্ডারি মুলার বাম্পার ফলন হয়েছে। প্রবাস ফেরত নাসির মোহাম্মদ ঘাটের কৃষক মো.সোহেল উদ্দিন বলেন, ২০২৩ সালে ১ লাখ টাকা খরচ করে সাড়ে ৩ লাখ টাকার মুলা বিক্রি করেছিলাম। এবছরও হালদার পাড়ে ভান্ডারি মুলা, লাল আলু, মরিচ, মিষ্টি কুমড়াসহ বিভিন্ন মৌসুমি সবজি চাষ করেছি। ৩ বছর ধরে ওরশের মেলায় ভান্ডারি মুলা বিক্রি করে লাভবান হয়েছি।

তিনি জানান, এ বছর ৩ কানি জমিতে মুলা চাষ করে খরচ হয়েছে প্রায় ৮০ হাজার টাকা। বিক্রি করা যাবে প্রায় ৩ লাখ টাকা। রোপণ থেকে শুরু করে বিক্রির উপযোগী করতে সময় লাগে ৩ মাস। গত নভেম্বর মাসের মাঝামাঝিতে বৃষ্টির কারণে মুলার গায়ে পোকার আক্রমণ হয়। লেদা ও বিছা পোকার কারণে মুলার কিছু ক্ষতি হয়েছে।  

চাষিরা জানান, ভাণ্ডারী মুলা এক একটির ওজন ৫ থেকে ১৪ কেজি পর্যন্ত হয়ে থাকে। বড় আকারের এই মুলা দামে সস্তা এবং স্বাদ ভালো হওয়ায় বাজারে চাহিদা রয়েছে। হালদার চরে বছরে ৩-৪ বার মুলা চাষ করা হয়। এই মুলা চাষ করে কৃষকরা ভালো দাম পাচ্ছেন।  

কৃষক মফিজুর বলেন, গত বছর ২ কানি জমিতে ভাণ্ডারী মুলা চাষ করে প্রায় দেড় লাখ টাকা বিক্রি হয়েছে। একেকটি মুলার দাম ৭০-৩০০ টাকা পর্যন্ত হয়ে থাকে।আরেক মুলা চাষি মো. জাহাঙ্গীর জানান, এ বছর আবাদ বেশি হওয়ায় গত বছরের চেয়ে দাম তুলনামূলক কম হতে পারে।  

উপজেলা কৃষি কর্মকর্তা মো.হাসানুজ্জামান বলেন, অন্যান্য এলাকার চাইতে হালদার চরের মাটির গুনাগুণ বেশি। নদীর পলি মাটির উর্বরতা ও হাইব্রিড জাতের বৈশিষ্ট্যের কারণে মুলার আকৃতি বড় হয়। ফটিকছড়িতে এবার ৪৯০ হেক্টর জমিতে মুলা চাষ হয়েছে। কৃষি কর্মকর্তারা নিয়মিত মাঠ পরিদর্শন করছেন।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

জ্বরে অবহেলা, হাসপাতালে ভর্তির দুই ঘণ্টার মধ্যেই ডেঙ্গুতে তরুণের মৃত্যু

#

মামলা নিষ্পত্তির জটিলতা সমাধানে কাজ চলছে : প্রধান বিচারপতি

#

উখালীতে অবৈধ ২টি ইটপাজা পানি দিয়ে বিনষ্ট

#

৭ সেপ্টেম্বর কুমিল্লা টাউন হল মাঠে মাওলিদুন্নবী (দ.) সেলিব্রেশন সফল করতে সর্বস্তরের প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

#

ইঁদুর মারতে বৈদ্যুতিক ফাঁদ, প্রাণ গেল ২ জনের

#

রাজধানীর ১৫% মানুষ ঈদে নৌপথে বাড়ি ফিরবে

#

এআই নয়, সঙ্গে থাকা নারীকে দ্বিতীয় স্ত্রী দাবি সাতক্ষীরা জামায়াত এমপির

#

কিশোর গ্যাং 'ধাক্কা দে' ও 'ডায়মন্ড' গ্রুপের হোতাসহ গ্রেফতার ৫

#

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল ভিসা দেওয়ার আহ্বান জানান ড. ইউনূস

#

জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য পর্যাপ্ত সহায়তা প্রয়োজন : প্রধান উপদেষ্টা

সর্বশেষ

#

আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত

#

কৃষিমন্ত্রী হাজী ইয়াসিনের সাথে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

#

নিজের কবর খুঁড়ে মৃত্যুর অপেক্ষা, বছরখানেক আগে করিয়েছেন চল্লিশাও

#

আখতারুজ্জামান এখন শুধু জামায়াতের নেতা নন, নির্যাতিত মানুষের নেতা: জামায়াত আমির

#

২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ

#

সালমান মুক্তাদিরের শ্বশুরের বার থেকে ২৩০ বোতল অবৈধ মদ জব্দ

#

‘চোরাই গরু’ দিয়ে বৌভাতের আয়োজন, গ্রেপ্তার বরের বাবা

#

বন্ধুকে আটকে রেখে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ

#

করলা খেতে ছাগল প্রবেশকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ৭

#

জামায়াত নেতা আখতারুজ্জামান এক দিনের রিমান্ডে

Link copied