বাস চাপায় অটোরিকশা চালক নিহত

Bortoman Protidin

১৬ ঘন্টা আগে সোমবার, এপ্রিল ১৩, ২০২৬


#

হবিগঞ্জের বাহুবল উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় সাজু মিয়া (২২) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। সোমবার (১২ জানুয়ারি) সকাল ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার চারগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাজু বাহুবল উপজেলার বানিয়েগাঁও গ্রামের ফিরোজ মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাজু মিয়া তার অটোরিকশা নিয়ে উপজেলার হাফিজপুর এলাকা থেকে মহাসড়কে ওঠার সময় সিলেটগামী শ্যামলী পরিবহনের একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দেয়।

এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক সাজু মিয়ার মৃত্যু হয়। 

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির - স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

#

কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ যাত্রী আটক

#

ঢাকা বরিশাল মহাসড়কে চলন্ত বাসে আগুন

#

এক দিনের ব্যবধানে চবিতে ফের ‘কিং কোবরা’ উদ্ধার

#

পড়ার টেবিলে হঠাৎ অসুস্থ, না ফেরার দেশে চবি শিক্ষার্থী

#

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল আইওআই ওশান একাডেমি

#

প্রশাসনিক কাঠামোয় দুর্নীতির প্রভাবে কর্মকর্তারা অনিয়মে জড়িয়ে পড়েন-কুসিক প্রশাসক

#

বাড়ছে না ভোজ্যতেলের দাম: বাণিজ্যমন্ত্রী

#

কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই

#

জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারকে কোনো দলের ব্যানারে দেখতে চাই না: সারজিস

Link copied