কুমিল্লায় ২৬টি মোবাইল উদ্ধার করে মালিকদের কাছে ফিরিয়ে দিলো ডিবি পুলিশ

Bortoman Protidin

২১ ঘন্টা আগে রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬


#
নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার বিভিন্ন স্থান থেকে বিভিন্ন সময়ে চুরি অথবা হারিয়ে যাওয়া ২৬টি মোবাইল ফোন উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি।) পরে সোমবার (১৫ জানুয়ারি) এসব মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে বুঝিয়ে দেওয়া হয়। জেলা গোয়েন্দা পুলিশের কনফারেন্স হলে ২৬টি মোবাইল ফোনের মালিকরা এসে তাদের হারানো মোবাইল ফেরত নিয়ে যান। তাদের হাতে মোবাইল ফোন তুলে দেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নাজমুল হাসান ও জেলা গোয়েন্দা পুলিশের ওসি রাজেশ বড়ুয়া।
ডিবি পুলিশের ওসি রাজেশ বড়ুয়া বলেন, কুমিল্লার বিভিন্ন স্থান থেকে মোবাইল ফোন হারিয়ে যাওয়া কিংবা চুরি হওয়ার বিষয়ে বেশ কিছু জিডি (সাধারণ ডায়েরি) আমাদের কাছে জমা হয়। পরে জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় এবং তথ্য প্রযুক্তির সহায়তায় এসব মোবাইল ফোন উদ্ধারে আমাদের বিশেষ টিম কাজ করতে থাকে। অভিযান চালিয়ে আমরা ২৬টি মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয়। এগুলো তাদের প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দেওয়া হয়েছে। আমাদের এই জনবান্ধব কার্যক্রম অব্যাহত থাকবে।
এদিকে মোবাইল ফোন হস্তান্তর অনুষ্ঠানে মোবাইল ফোনের প্রকৃত মালিকগণ তাদের হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফেরত পেয়ে পুলিশ সুপার, কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

#

ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন কারাবন্দিরা

#

২০২৫ সালের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী

#

দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

#

বিএনপির হাত ধরেই দেশে সংসদীয় গণতন্ত্র এসেছে: প্রধানমন্ত্রী

#

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

#

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক

#

ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী

#

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

#

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন আগামী ২০ আগস্ট, ২০২৬ অনুষ্ঠিত হবে

Link copied