সিটের নিচ থেকে মিললো ৩০ লাখ টাকার মাদক

Bortoman Protidin

২১ দিন আগে মঙ্গলবার, মার্চ ৩, ২০২৬


#

মাদক কারবারি রুবেল বেপারী (৩৭) ও মিরাজুল ইসলাম (৪২)। দীর্ঘদিন ধরে গাড়ি চালানোর আড়ালে মাদক ব্যবসা করে আসছিল। দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে মাদকের বড় চালান নিয়ে বিক্রেতাদের কাছে পৌঁছে দিত।

আজ , সোমবার (১৩ অক্টোবর) ভোরে মিরসরাই থানা পুলিশ মহাসড়কের বড়তাকিয়া এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে ( ১০,০০০ )  পিস ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয় । গ্রেপ্তার রুবেল বেপারী ফরিদপুর জেলার কোতোয়ালি থানার চন্দীপুর এলাকার বকু বেপারীর ছেলে ও মিরাজুল ইসলাম (৪২) ঢাকার মুগদা থানাধীন মান্ডা এলাকার আবু বকর মোল্লার ছেলে৷ রুবেল রিল্যাক্স কুং এসি এয়ারকন নামে একটি যাত্রীবাহী বাসের চালক ও মিরাজ সহকারী ছিলেন।

মিরসরাই থানা পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (১৩ অক্টোবর)  ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বড়তাকিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে চেকপোস্ট বসিয়ে অভিযান চালায় পুলিশ। এ সময় চেকপোস্টের দিকে আসা রিল্যাক্স কুং এসি এয়ারকন যাত্রীবাহী বাসটি সংকেত দিয়ে থামানো হয়। বাসটি তল্লাশি করে ড্রাইভারের সিটের পাশে বক্সের ভেতরে লুকিয়ে রাখা দুটি প্যাকেট থেকে ( ১০,০০০) পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা।

মিরসরাই থানার (ওসি) “আতিকুর রহমান” বলেন, ‘রিল্যাক্স কুং এসি এয়ারকন’ নামে একটি বাসের চালক রুবেল বেপারী ও সহকারী মিরাজুল ইসলামকে ১০ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩০ লাখ টাকা। মাদক পরিবহনের কাজে ব্যবহৃত বাসটি জব্দ করা হয়।

তিনি আরও বলেন, চালক রুবেল ও সহকারী মিরাজ দীর্ঘদিন ধরে গাড়ি চালানোর আড়ালে অতিরিক্ত টাকার আশায় মাদক ব্যবসা করে আসছিল। ইয়াবা উদ্ধারের ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে৷

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

কুমিল্লায় শিশু পরিবারের সদস্যদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন পিঠা উৎসব ও বাউল গানের আসর

#

দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০.৩ ডিগ্রি, বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

#

মাদকসহ ২৭ জন মাদক ব্যাবসায়ী গ্রেফতার

#

ট্রেনের ধাক্কায় প্রাণ গেল এক মাইক্রোবাসের ৫ যাত্রীর

#

মহান বিজয় দিবস উদযাপনে জামায়াতে ইসলামীর উদ্যোগে যুব ম্যারাথন অনুষ্ঠিত

#

ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী

#

প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

#

ট্রেন ও ইজিবাইক থেকে নেশার ইনজেকশন জব্দ, গ্রেফতার ২

#

রাজনৈতিক দলগুলোর জন্য নিরাপত্তা প্রটোকল দেবে পুলিশ

#

বাংলাদেশের মেরিনা টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায়

সর্বশেষ

#

বাংলাদেশের প্রার্থিতাকে যথাযথ বিবেচনার আশ্বাস যুক্তরাজ্যের

#

এসএসসি পরীক্ষা স্বচ্ছ-নকলমুক্ত করতে কঠোর নির্দেশনা শিক্ষামন্ত্রীর

#

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি করতে পররাষ্ট্রমন্ত্রীকে আলজেরিয়ার সমর্থন

#

পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

#

প্রধানমন্ত্রীর সঙ্গে কোস্টগার্ডের মহাপরিচালকের সাক্ষাৎ

#

খামেনিকে দাফনের প্রস্তুতি নিচ্ছে ইরান

#

ইরান নয়, সৌদি আরবের তেল শোধনাগারে হামলা চালিয়েছে ইসরায়েল

#

ভুলবশত তিন মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করেছে কুয়েত

#

যুদ্ধ কখন শেষ হবে সেই সিদ্ধান্ত নেবে ইরান :আরাঘচি

#

মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ

Link copied