সাত বছরের সন্তানের সামনেই অন্তঃসত্ত্বা নারীকে পিটিয়ে হত্যা

Bortoman Protidin

৪ দিন আগে বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬


#

ঢাকার ধামরাইয়ে পপি রাণী সরকার নামে ৩ মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পারিবারিক কলহের জেরে তাকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী লিটন সরকারকে (পেশায় সিএনজিচালক) আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

রোববার (২ আগস্ট) গভীর রাতে উপজেলার গোমগ্রাম এলাকায় অভিযুক্তের নিজ বাড়ি থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। আটক লিটন সরকার দুই সন্তানের জনক।

নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, লিটন সরকার মাদকাসক্ত ছিলেন। পারিবারিক কলহের জেরে গত রাতে স্ত্রী পপি রাণীকে লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে বাথরুমের সামনে ফেলে রাখেন তিনি। পরবর্তীতে স্ত্রীর শারীরিক অবস্থার অবনতি হলে স্থানীয়দের সহায়তায় তাকে কালামপুর হলি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্মরত চিকিৎসক পপি রাণীকে মৃত ঘোষণা করেন।

ধামরাই থানার পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম বলেন, নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে এবং তিনি ৩ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। ঘটনার পর পরই স্থানীয় জনতা অভিযুক্ত স্বামী লিটনকে আটক করে পুলিশে সোপর্দ করে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

৫০০ টাকা মুচলেকায় জামিন পেলেন পরীমনি

#

চার দিন গ্যাস সরবরাহ বন্ধের খবর গুজব, যা জানাল পেট্রোবাংলা

#

লাখ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে আটক সার্ভেয়ার আসাদুল

#

যে সাপ আপনারা নাচাচ্ছেন, সেই সাপই একদিন ছোবল দেবে: জামায়াত আমির

#

ভারতীয় নাগরিকের পায়ুপথ থেকে দেড় কোটি টাকার সোনার বার উদ্ধার

#

আসামে মসজিদ গুঁড়িয়ে দেওয়ার আগে নারীদের কান্না ও মোনাজাত

#

ঝাড়ফুঁকের নামে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক, কবিরাজের বিরুদ্ধে মামলা

#

নামাজ শেষে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় ২ বৃদ্ধ নিহত

#

কুমিল্লায় ৩০০ পরীক্ষার্থীর মধ্যে ফেল ২৪৭, শিক্ষকদের ফুল দিয়ে ছাত্রদলের প্রতিবাদ

#

আগামী ৪ নভেম্বর সকাল ৮টা থেকে ৭ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত সারাদেশে কমবে গ্যাস সরবরাহ

Link copied