ভোটের দিনও চলবে গণপরিবহন তবে বন্ধ থাকবে মোটরসাইকেল

Bortoman Protidin

১৭ দিন আগে মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬


#

ভোটার উপস্থিতি নিশ্চিত করতে ৭ জানুয়ারি ভোটের দিনও গণপরিবহন এবং ব্যক্তিগত গাড়ি চলাচল করবে। তবে মোটরসাইকেল, মাইক্রোবাস ও স্পিডবোট চলাচল বন্ধ থাকবে। শিগগির এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় নির্দেশনা জারি করবে।

আজ মঙ্গলবার (২ জানুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের প্রশিক্ষণ অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফিজুর রহমান এসব তথ্য জানান।

বিশেষ অতিথির বক্তব্যে মোস্তাফিজুর রহমান বলেছেন, এবার যানবাহনের ওপর এমবার্গো (নিষেধাজ্ঞা) একটু শিথিল করা হয়েছে। বর্তমান প্রেক্ষাপটে একটা মানুষ ভোটকেন্দ্রে যেতে গেলে তার একটা যানবাহন লাগে। যেসব যানবাহন মানুষের দৈনন্দিন কাজে ব্যবহার হয়, সেগুলো অ্যালাও করা হয়েছে। এটার সার্কুলার হয়তো পেয়ে যাবেন এবং প্রাইভেটকার, সিএনজি অটোরিকশা অ্যালাউড।মোটরসাইকেল, মাইক্রোবাস ও আদারস কিছু যানবাহনের ওপর নিষেধাজ্ঞা আছে। এই নিষেধাজ্ঞা ইসির মতামতের ভিত্তিতে সড়ক মহাসড়ক বিভাগ একটা সার্কুলার জারি করবে। নৌ পরিবহন মন্ত্রণালয় স্পিডবোট চলাচলে নিষেধাজ্ঞা দেবে।এছাড়া রেগুলার লাইনের বাস, পাবলিক সার্ভিস বাস- এগুলা চলবে।

ভোটের দিনও চলবে গণপরিবহন, বন্ধ থাকবে মোটরসাইকেল

তিনি আরও বলেন, যাতায়াতকে যদি আমরা রেস্ট্রিকটেড করি তাহলে ভোটাররা তো কেন্দ্রেই যাবে না। ঢাকায় যদি বলেন ভোটের দিন প্রাইভেটকার বন্ধ, একটা মানুষ কি ভোট কেন্দ্রে যাবে? কেউ যাবে না।

নির্বাহী ম্যাজিস্ট্রেটদের উদ্দেশে তিনি বলেছেন, এই বিষয়গুলোতে আমরা পরিবর্তন এনেছি। আগের ধারাবাহিকতায় হঠাৎ করেই প্রাইভেটকার দেখে এটাকে...(বন্ধ) করবেন না।

নির্বাচন কমিশন (ইসি) সচিব জাহাংগীর আলমের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান। বিশেষ হিসেবে আরও উপস্থিত ছিলেন অর্থমন্ত্রণালয়ের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, মন্ত্রিপরিষদ সচিব মো. মাহমুদুল হাসান খান।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

#

ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন কারাবন্দিরা

#

২০২৫ সালের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী

#

দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

#

বিএনপির হাত ধরেই দেশে সংসদীয় গণতন্ত্র এসেছে: প্রধানমন্ত্রী

#

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

#

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক

#

ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী

#

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

#

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন আগামী ২০ আগস্ট, ২০২৬ অনুষ্ঠিত হবে

Link copied