মিডিয়া আপনাকে হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে: হিরো আলম

Bortoman Protidin

৩ ঘন্টা আগে মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬


#

আদালত প্রাঙ্গণে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের সঙ্গে চিত্রনায়িকা পরীমনির অসৌজন্যমূলক আচরণ ও গালিগালাজের ঘটনায় এবার মুখ খুলেছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেতা আশরাফুল আলম ওরফে হিরো আলম। এ ঘটনায় দুঃখ প্রকাশ করে পরীমনিকে গণমাধ্যমকর্মীদের কাছে ক্ষমা চাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। বাংলাটিভি লাইভ

সোমবার (৯ নভেম্বর) রাতে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী গরুর হাটে আয়োজিত মাসব্যাপী গ্রামীণ কুটিরশিল্প পণ্য ও উদ্যোক্তা মেলার এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন হিরো আলম।

গণমাধ্যমের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘আজকে যদি মিডিয়া না থাকতো, তাহলে আমি হিরো আলম আপনাদের সামনে আসতে পারতাম না। এই মিডিয়ার কারণেই আজকে আমি হিরো আলম হয়েছি।’

পরীমনির আচরণে হতাশা প্রকাশ করে হিরো আলম বলেন, শোবিজ অঙ্গনের তারকাসহ সব গণমাধ্যমসংশ্লিষ্ট ব্যক্তিরই সাংবাদিকদের প্রতি সম্মান দেখানো উচিত। প্রথম সারির অভিনেত্রী পরীমনি একজন সাংবাদিককে যেভাবে গালিগালাজ করেছেন, তা অত্যন্ত দুঃখজনক ও লজ্জাজনক।

পরীমনির প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘আমরা চাই এই বিষয়ের দ্রুত অবসান হোক। পরীমনি আপা, আপনি সাংবাদিক ভাইদের কাছে ক্ষমা চান। কারণ, যে মিডিয়া আপনাকে হিরোইন বানাতে পারে, সেই মিডিয়াই আপনাকে জিরোইন বানাতে পারে।’

তিনি আরও বলেন, দেশজুড়ে এ ঘটনা নিয়ে যে আলোচনা-সমালোচনা চলছে, তার অবসান ঘটাতে পরীমনির উচিত ক্ষমা চেয়ে বিষয়টি মিটিয়ে নেওয়া। একই সঙ্গে এ নিয়ে আর কোনো কাদা ছোড়াছুড়ি না করার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে পরীমনির আচরণ ও বাকবিতণ্ডার ঘটনাকে কেন্দ্র করে বিনোদন অঙ্গনসহ সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা চলছে। এ ঘটনায় বিভিন্ন মহল থেকে নানা ধরনের প্রতিক্রিয়া আসছে।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied