শাহরাস্তিতে চেয়ারম্যান প্রার্থী ওমর ফারুক রুমির গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

Bortoman Protidin

১০ দিন আগে বুধবার, জুন ১০, ২০২৬


#

আসন্ন শাহরাস্তি উপজেলা পরিষদ নির্বাচনে তরুন উদীয়মান যুব সমাজের অহংকার, বিশিষ্ট ব্যবসায়ী ওমর ফারুক রুমি টামটা উত্তর ও মেহের উত্তর ইউনিয়নে গণসংযোগ করেছেন।

৩০ মার্চ শনিবার দিন ব্যাপী ২ ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভা করেন।

উপজেলার টামটা উত্তর ইউনিয়নের মুড়াগাঁও, ইছাপুরা বাজার,  বলশিধ বাজার, দৌলবাড়ি, হোসেনপুর  বাজার ও মেহের উত্তর ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভা করেন।

মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন আসন্ন উপজেলার পরিষদের চেয়ারম্যান প্রার্থী মোঃ ওমর ফারুক রুমি। বিভিন্ন বাজারের সকল ব্যবসায়ীদের সাথে ও ভোটারদের সাথে কুশল বিনিময় করেন।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান বেপারী চিতোষী পশ্চিম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম মোল্লা, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক মোঃ মাহফুজুর কবির, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ কামাল হোসেন, আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ কামরুজ্জামান, উপজেলা তাঁতী লীগের সভাপতি মোঃ মাসুদ আলম রানা, সাধারণ সম্পাদক মোঃ মাঈন উদ্দিন মানিক, ইউপি সদস্য মোঃ সোহাগ, মোঃ আফছার উদ্দিন, উপজেলা সাবেক ছাত্রলীগ নেতা মোঃ ফখরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ নেতা মেহেদী হাসান, মোঃ সজিবসহ আওয়ামী লীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

প্রার্থী ওমর ফারুক রুমি তার বক্তব্যে বলেন, আমি আপনাদের সন্তান। আপনাদেরকে সাথে নিয়ে নতুন ভাবে জাগতে চাই। আমার নিজের কোন চাহিদা নেই। আমি যেন  হতদরিদ্র মানুষের পাশে থেকে সাধ্যের ভেতর কিছুটা উপকার করা। তিনি আরও বলেন, বিগত সময় কি হয়েছে তা  আমার জানার বা বলার দরকার নেই। আমি নির্বাচিত হলে এই উপজেলা জনগণের খেদমতে নিজেকে উৎসর্গ করতে চাই।

মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় বাস্তবায়নে অংশিদারিত্ব করতে আপনাদের সহযোগিতা একান্ত প্রয়োজন।

আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি আমি উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলে আমার সকল ক্ষমতা ও উন্নয়নমুখী কর্মের উৎস থাকবেন আপনারাই।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

তালাবদ্ধ ঘরে মিলল ছাত্রদল নেতার স্ত্রীর মরদেহ

#

একনেকে ২ হাজার ২৬৬ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

#

অনার্স থেকে বাংলা, ইতিহাস, দশর্ন বাতিলের তথ্য ভিত্তিহীন: শিক্ষামন্ত্রী

#

কৃষক তারা মিয়ার খাঁচা, ৪০ ফুট গভীর গর্ত থেকেও শিশু উদ্ধার সম্ভব

#

কুমিল্লা সিটি করপোরেশন তদন্ত কমিটিকে বর্তমান স্থানে নতুন নগর ভবন করার পক্ষে মত দিয়েছেন নগরবাসী

#

কুমিল্লায় মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর

#

কিশোরীকে ধর্ষণ ও হত্যার জেরে আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ, নিহত ৩

#

দেশজুড়ে বৃষ্টির আভাস, কোথাও হতে পারে ভারি বর্ষণ

#

রাশিয়ায় এক লাখ কর্মী পাঠানোর প্রস্তাব বাংলাদেশের, রুশ কর্তৃপক্ষের সম্মতি

#

ইসলাম ধর্ম গ্রহণ করে ইরানি যুবককে বিয়ে করলেন মার্কিন নারী ক্রীড়াবিদ

Link copied