রোহিঙ্গা ক্যাম্পে ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, আক্রান্ত ২৮৮২
১ ঘন্টা আগে মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
কক্সবাজারের
রোহিঙ্গা ক্যাম্পগুলোতে ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে
৫ অক্টোবর পর্যন্ত ক্যাম্পগুলোতে ২ হাজার ৮৮২
জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এ সময়ে ডেঙ্গুতে
আক্রান্ত হয়ে ১০ জন রোহিঙ্গার
মৃত্যু হয়েছে।
সোমবার
(৫ অক্টোবর) কক্সবাজারের সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত ডেঙ্গুর সর্বশেষ পরিস্থিতির প্রতিবেদনে এ তথ্য জানানো
হয়েছে।
প্রতিবেদন
অনুযায়ী, চলতি বছরের প্রথম ৯ মাসে কক্সবাজার
জেলায় মোট ৫ হাজার ৩৩
জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে ২ হাজার ৮৮২
জন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। ক্যাম্পে ডেঙ্গুতে মারা যাওয়া ১০ জনের মধ্যে
ছয়জন শিশু। অন্য চারজন বয়স্ক নারী ও পুরুষ।
সিভিল
সার্জন কার্যালয়ের পরিসংখ্যান বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায়
কক্সবাজার জেলায় নতুন করে ৩২ জন ডেঙ্গু
রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে একজন রোহিঙ্গা। এ সময়ে ২৮
জন রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন ২৩ জন।