রমজানের যেভাবে ত্বকের যত্ন নেবেন

Bortoman Protidin

৬ দিন আগে বৃহস্পতিবার, আগস্ট ২০, ২০২৬


#

রমজান মাসে আমাদের খাবার খাওয়ায়, লাইফস্টাইলের রুটিনে ব্যাপক পরিবর্তন হয়। এই পরিবর্তনের ফলে দিনে দীর্ঘ সময় পানি পান না করায় আমাদের ত্বকও শুষ্ক হয়ে পড়ে।

ত্বকের সঠিক ভাবে যত্ন নিলে রমজানেও ত্বকের নিস্তেজ ও শুষ্কভাব দূর হবে এবং আমাদের ত্বক থাকবে স্বাস্থ্যকর, উজ্জ্বল ও কোমল। 

রমজানের সময় কীভাবে ত্বকের যত্ন নিতে, জেনে নিন ওমেন্স ওয়ার্ল্ডের পরিচালক রূপবিশেষজ্ঞ ফারনাজ আলমের কাছে।

ফারনাজ বলেন, পানি শূন্যতার কারণে এসময় ত্বকের আর্দ্রতা কমে গিয়ে প্রাণহীন ও শুষ্ক হয়ে পড়ে। প্রতিদিন অন্তত ২বার গোসল করুন। নিয়মিত ত্বক পরিষ্কার রাখুন। তিবার মুখ ধোয়া এবং গোসলের পর ভেজা থাকতেই ময়শ্চারাইজার বা লোশন ব্যবহার করুন। এতে ত্বকের আর্দ্রতা বজায় থাকবে।

এসময় ঠোঁট শুষ্ক হয়ে যায় তাই ঠোঁটের আর্দ্রতা ধরে রাখতে লিপজেল বা পেট্রোলিয়ম জেলি ব্যবহার করুন।

রমজানে সহজপাচ্য ও হালকা মশলাযুক্ত স্বাস্থ্যকর খাবার খান। নিয়মিত খেজুর, বাদাম, টাটকা ফল, দুধ, শাক-সবজি বেশি বেশি খান। আর ইফতার থেকে সেহরি পর্যন্ত কম হলেও আট গ্লাস পানি পান করুন। টক-মিষ্টি-দই খেলে হজম ভালো হয়, ত্বকও ভালো থাকে। আম, লেবু, পেঁপে এবং বেলের শরবত খেতে পারেন, ইফতারে তেলে ভাজা খাবার যতোটা সম্ভব এড়িয়ে চলুন।

রান্নাঘর থেকেই বেছে নিন ত্বক চর্চার সামগ্রী। প্রতিদিন ইফতার তৈরি করি, যেমন পেঁপে, শসার রস, মশুরের ডাল, বেসন,  এগুলো থেকে একটু নিয়ে ত্বকে মেখে কিছুক্ষণ পর ধুয়ে নিন। ত্বকের ময়লা ও শুষ্কভাব দূর হয়ে ত্বক থাকবে সজীব ও কোমল।

সপ্তাহে অন্তত ২ বার ২ চামচ ময়দা, ১ চামচ মধু এবং পাকা পেঁপে বা পাকা কলার মাক্স লাগিয়ে ১৫ মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে নিন। এতে ত্বক পরিষ্কার ও উজ্জ্বল হবে ঠিক যেমনটি আপনি চান।

ত্বক অনুসারে বাড়িতে যেভাবে যত্ন নেবেন-

স্বাভাবিক ত্বকের জন্য চন্দন বাটা - ১ টেবিল চামচ, টমেটোর রস - ১ চা চামচ, শসার রস - ১ চা চামচ এই সব উপকরণ একসঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করে মুখে লাগিয়ে ২০ মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন।

তৈলাক্ত ত্বকের জন্য মুলতানি মাটি- ১ টেবিল চামচ, গোলাপ জল - ১ চা চামচ, লেবুর রস - ১ চা চামচ মিশিয়ে পুরো মুখে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

শুষ্ক ত্বকের জন্য পেস্তা বাদামের পেস্ট  - ১ টেবিল চামচ, মধু - ১ চা চামচ, ডিমের কুসুম- ১ টি সব উপকরণ মিশিয়ে পুরো মুখে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

এছাড়াও রোদে পোড়া, কোঁচকানো ত্বককে কোমল ও মসৃণ করতে বেকিং পাউডার অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখতে পারে। প্রথমে একটি পাত্রে পানির সাথে বেকিং সোডা মিশিয়ে নিন। পরে একটি পরিষ্কার কাপড় ওই পানিতে ভিজিয়ে তা দিয়ে হালকা ভাবে রোদে পোড়া ত্বক মুছে নিন। এতে রোদে পোড়া ত্বকে আরাম পাবেন আর ত্বকের কালো পোড়া দাগগুলো কিছু দিন পরে আর ত্বকে খুঁজে পাবেন না।

সারাদিন কাজের চাপে বিশ্রাম নেওয়া হয় না। আর রাতে সেহরি খাওয়ার জন্য অনেকেই রাতের ঘুমটা অনেকটা কমিয়ে দেন। চিন্তা করেন একবারে সেহরি খেয়ে ঘুমাবেন, এতে ঘুম কম হলে শরীরের মতো আমাদের ত্বকেরও অবস্থা নাজুক হয়ে যায়। কারণ ঘুমের মধ্যেই আমাদের ত্বকের কোষগুলো ক্ষতি পুষিয়ে পরের দিনের জন্য তৈরি হয়। প্রতিদিন অন্তত আট ঘণ্টা ঘুমানোর চেষ্টা করুন। 

মুখের সাথে সাথে শরীরেরও যত্ন নিন। নিয়মিত ত্বকের উপযোগী ভালো কোনো বডি লোশন ব্যবহার করুন। 

প্রতিদিন ত্বকের যত্ন নিন। পুরো রমজানে আপনার ত্বক থাকবে স্বাস্থ্যকর, কোমল-মসৃণ আর আসছে ঈদে সবার মাঝে নিজেকে আবিষ্কার করতে পারবেন নতুন রূপে।  

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

এসএসসি হবে ১বছরের সিলেবাসে, থাকবে বিজ্ঞান-মানবিক-বাণিজ্য

#

হামের উপসর্গে আরও ১৬ শিশুর মৃত্যু

#

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়ার সমাধিতে নেতাকর্মীদের ঢল

#

সোফায় লুকিয়ে ফেনসিডিল পাচার, মাদককারবারি গ্রেফতার

#

ঐতিহ্যবাহী কুমিল্লা ক্লাবের নির্বাচন ঘিরে উৎসবের আমেজ

#

পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী (বান্দরবান রিজিয়ন)

#

কঠিন সময় পার করছে বাংলাদেশ, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: ড. ইউনূস

#

বাংলাদেশি বান্ধবীকে ফেলে পালালেন সেই চীনা নাগরিক

#

কুমিল্লার লালমাই ও বিজয়পুর বাজারে ভোক্তা অধিকারের অভিযান

#

বিবাহবিচ্ছেদ হয়নি শাকিবের সঙ্গে, দাবি বুবলীর

সর্বশেষ

#

ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি বৃষ্টি গ্রেপ্তার

#

উচ্চস্বরে গান বাজানো নিয়ে পুলিশের সঙ্গে মাদরাসাছাত্রদের সংঘর্ষ, আহত ৩০

#

চালুর প্রথম দিনেই পিংক বাসকে ধাক্কা, বলাকা বাসকে জরিমানা

#

পাঁচ দিন বয়সী যমজ দুই কন্যা সন্তানকে রেখে উধাও মা

#

স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার জন্য মুক্তি পাচ্ছেন দীপু মনি

#

কুমিল্লায় মিয়ামী এয়ারকন বাসে রড-বাঁশ দিয়ে পিটিয়ে যাত্রীদের মাথা ফাটালেন বাস চালক

#

খাবারে খাসি না পেয়ে বিয়ে না করেই চলে গেলেন প্রবাসী বর

#

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা

#

রেললাইনে হাত ধরে টানাটানি, ট্রেনে কা'টা পড়ে দুই নারী নি'হ'ত

#

জেল পালানো ১৬৬ বন্দির নথি নেই: কারা মহাপরিদর্শক

Link copied