মায়ের ঝুলন্ত মরদেহের পাশে সন্তানের লাশ

Bortoman Protidin

২০ দিন আগে বৃহস্পতিবার, মার্চ ১৯, ২০২৬


#

চট্টগ্রামের ফটিকছড়িতে ঘরের দরজা ভেঙে আড়াই বছর বয়সী শিশুসহ মায়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (২৯ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা সদর বিবিরহাট পপুলার ডায়াগনস্টিক সেন্টারের পেছনে কামাল ভবনের নিচতলা থেকে লাশ উদ্ধার করা হয়।

নিহত গৃহবধূর আফরোজা আফরিন (২৫) ফটিকছড়ি পৌরসভা ৮নং ওয়ার্ডের মোহাম্মদ আনোয়ারুল ইসলামের স্ত্রী ও শিশু আতকিয়া তাদের একমাত্র কন্যাসন্তান।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে ওই গৃহবধূ তার কন্যা সন্তানকে নিয়ে ঘরের দরজা লাগিয়ে দেয়। পরে শ্বশুর এবং ননদ অনেক ডাকাডাকির পর দরজা না খুললে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে গৃহবধূর মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় এবং তার শিশু সন্তানের মরদেহ খাটের উপর দেখতে পায়।

নিহতের শ্বশুর মো. কামাল বলেন, আড়াই বছর আগে আমার ছেলের সঙ্গে আফরোজার বিয়ে হয়। পরে তাদের এক কন্যা সন্তান হয়। কিছুদিন ধরে আফরোজার মানসিক সমস্যা দেখা দিলে চিকিৎসা নিয়েছে।

এ বিষয়ে ফটিকছড়ি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে দরজার তালা ভেঙে আমরা লাশ উদ্ধার করেছি। ঘরের ভেতর গৃহবধূর লাশ ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় এবং তার শিশু সন্তানের লাশ খাটের উপর পাওয়া যায়। তদন্ত সাপেক্ষে ঘটনার আসল কারণ বের করা হবে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

র‌্যাব পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, গ্রেফতার ২

#

কু‌মিল্লা চৌয়ারা বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৪ প্রতিষ্ঠান‌কে জ‌রিমানা

#

খালেদা জিয়াকে নিয়ে আবেগঘন পোস্ট জাইমা রহমানের

#

দিনমজুর বাবার দুই মেয়ে এখন বিসিএস ক্যাডার

#

বন সংরক্ষণে অবহেলা করলে দৃষ্টান্তমূলক ব্যবস্থা: পরিবেশ উপদেষ্টা

#

সাগর সংরক্ষণ ও সামুদ্রিক মৎস্য রক্ষায় সাসাকাওয়া ফাউন্ডেশনের সঙ্গে মিডার এমওইউ সই

#

এসিল্যান্ড-সাবরেজিস্ট্রি অফিসে পেট্রোল বোমা নিক্ষেপ, দলিল-আসবাবপত্র পুড়ে ছাই

#

কচুয়ায় যৌথ বাহিনীর অভিযানে লুন্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার

#

হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

#

ঢাকা-বরিশাল মহাসড়কে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষের আহত ২০

সর্বশেষ

#

জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

#

ঈদযাত্রায় যানজট হবে না, সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে: প্রতিমন্ত্রী টুকু

#

চাঁদ দেখা কমিটির বৈঠক কাল বৃহস্পতিবার

#

ঈদের দিন সারাদেশে বৃষ্টির পূর্বাভাস

#

সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

#

বিধবা মাকে তাড়িয়ে ঘরে আগুন দিল ছেলে

#

ঈদের ছুটিতে গুলশানের বাসভবন থেকে কাজ করছেন প্রধানমন্ত্রী

#

যমুনায় ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

#

বন্যা বা অন্য কোনো দুর্যোগে ফসলের ক্ষতি হলে বীমা সুবিধার আওতায় ক্ষতিপূরণ প্রদান করা হবে-কৃষিমন্ত্রী আমিন উর রশিদ

#

কুমিল্লার অংশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ট্রাফিকের ভূমিকায় শতাধিক স্কাউট সদস্য

Link copied