ইংল্যান্ডের সব স্কুলে মোবাইল নিষিদ্ধ করল সুনাক সরকার

Bortoman Protidin

৪ দিন আগে বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ২৬, ২০২৬


#

ইংল্যান্ডের সব স্কুলে মোবাইল ফোন নিষিদ্ধ করলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। এক্স হ্যান্ডেলে একটি ভিডিয়োয় এই ঘোষণা করেন তিনি। মোবাইলের উপর বিধিনিষেধের কারণ হিসেবে বলা হয়েছে, স্কুলে নেতিবাচক প্রভাব ফেলে ফোন। সরকারি নির্দেশিকায় বিষয়টিতে নজরদারির জন্য প্রধানশিক্ষকের উপরে দায়িত্ব দেয়া হয়েছে।

এ ক্ষেত্রে নানা উপায় অবলম্বন করা যেতে পারে। শিক্ষার্থীরা যাতে স্কুলে ফোন না নিয়ে আসে তা শিক্ষক ও অভিভাবকদের নিশ্চিত করার কথা বলা হয়েছে। আবার কেউ ফোন আনলে তা যাতে লকারে সুরক্ষিত ভাবে রাখা যায়, সেই বিষয়টিও উল্লেখ করা হয়েছে। এ ক্ষেত্রে স্কুল কর্তৃপক্ষকে নিশ্চিত করতে হবে, ক্লাস চলাকালীন যেন কেউ যাতে ফোন ব্যবহার না করে কিংবা ফোনের আওয়াজে পড়াশোনা ব্যাহত না হয়। শিক্ষামন্ত্রী স্কুলে পড়াশোনার ধারাবাহিকতার উপরে জোর দিয়েছেন।


মোবাইল ফোন কিভাবে কাজে বিঘ্ন ঘটায়, তা বোঝাতে ৫১ সেকেন্ডের একটি ভিডিয়ো পোস্ট করেছেন সুনাক। সেখানে দেখা যাচ্ছে, তিনি যখনই কিছু বলতে যাচ্ছেন, বার বার বেজে উঠছে ফোন। সুনাক বলেছেন, “প্রায় এক তৃতীয়াংশ পড়ুয়া জানিয়েছে, ফোনের জন্য কিভাবে তাদের পড়ায় বিঘ্ন ঘটে। অনেক স্কুল ইতোমধ্যেই ফোনে নিষেধাজ্ঞা আরোপ করেছে। যার ফলে পড়ুয়াদের পড়াশোনার পরিবেশের উন্নতি ঘটেছে। এ বার নতুন করে এ বিষয়ে নির্দেশিকা দেয়া হল। যাতে সব স্কুলই এই বিষয়টি মেনে চলে। ছাত্রছাত্রীদের যে শিক্ষা প্রয়োজন, তা যেন সকলে পায়, সেই বিষয়টি নিশ্চিত করতে চাই আমরা।”

তবে সুনাকের এই ভিডিয়োর সমালোচনা করেছেন অনেকেই। কারো কারো মন্তব্য, “খুবই দুর্বল অভিনয় দক্ষতা।” বিরোধী লেবার পার্টিও ওই ভিডিয়োকে ব্যঙ্গ করে একই ধরনের একটি ভিডিয়ো প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে, সুনাক কিছু বলতে যাচ্ছেন কিন্তু বার বার ফোনে নোটিফিকেশন আসছে। কখনো ব্রিটেনে আর্থিক মন্দার খবর আবার কখনো অভিবাসন কিংবা স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা বার্তাও আসছে ফোনে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘সুস্বাস্থ্যের বাংলাদেশ গঠন’ বিষয়ে সভা

#

প্রধান উপদেষ্টাকে নববর্ষের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদী

#

শিক্ষা জাতি গঠনের প্রধান হাতিয়ার : প্রধান উপদেষ্টা

#

শিক্ষাব্যবস্থা ও কর্মসংস্থান নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক

#

পৃথিবীর সুরক্ষায় ‘জিরো কার্বন’ ভিত্তিক জীবনধারার আহ্বান প্রধান উপদেষ্টার

#

ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় ‘শক্তি’, ভারতে রেড অ্যালার্ট জারি

#

খালেদা জিয়ার জানাজায় যোগ দিতে ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের স্পিকার

#

নেপালে জেন-জি বিক্ষোভে নিহত শহীদ পরিবারকে সহায়তা ঘোষণা

#

কানাডা অবৈধ অভিবাসীদের নাগরিকত্বের সুযোগ দিচ্ছে

#

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু

সর্বশেষ

#

ববিতার হাতে একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী

#

প্রধানমন্ত্রী তারেক রহমানকে মার্কিন কংগ্রেস সদস্যের অভিনন্দন

#

বিটিভিকে জনগণের প্রচারমাধ্যমে রূপান্তরের উদ্যোগ: তথ্যমন্ত্রীর ঘোষণা

#

পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে- স্বরাষ্ট্রমন্ত্রী

#

বাংলাদেশে আরো বেশি হারে চীনা বিনিয়োগের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

#

‘বাংলাদেশ গণতন্ত্রের প্রতি অঙ্গীকারবদ্ধ’, ব্রিটিশ পার্লামেন্টে হাইকমিশনার আবিদা

#

আগামীকাল বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের ৯০তম জন্মবার্ষিকী

#

জাতীয় শহীদ সেনা দিবস আজ

#

বিডিআর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

#

১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

Link copied