পারিবারিক কলহে স্ত্রীসহ ৪ আত্মীয়কে গুলি করে হত্যা করলেন স্বামী

Bortoman Protidin

১৫ দিন আগে মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬


#

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের লরেন্সভিল শহরে পারিবারিক বিরোধের জেরে ভয়াবহ এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ভারতীয় বংশোদ্ভূত ৫১ বছর বয়সী এক ব্যক্তি গুলিবর্ষণ করে নিজের স্ত্রীসহ আরও তিন স্বজনকে হত্যা করেছেন। এ সময় বাড়ির ভেতরে থাকা তিন শিশু অল্পের জন্য প্রাণে রক্ষা পায়।

আজ শনিবার (২৪ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনের তথ্যমতে, শুক্রবার ভোররাতে লরেন্সভিলের একটি আবাসিক এলাকায় এই ঘটনা ঘটে। রাত আনুমানিক আড়াইটার দিকে পুলিশ জরুরি কল পেয়ে ব্রুক আইভি কোর্ট এলাকার ওই বাড়িতে পৌঁছে চারজনের মরদেহ উদ্ধার করে। প্রত্যেকের শরীরেই গুলির চিহ্ন ছিল।

নিহতদের মধ্যে রয়েছেন অভিযুক্ত ব্যক্তির স্ত্রী ৪৩ বছর বয়সী মিনু ডোগরা, ৩৩ বছর বয়সী গৌরব কুমার, ৩৭ বছর বয়সী নিধি চন্দর এবং ৩৮ বছর বয়সী হরিশ চন্দর। নিহতদের অন্তত একজন যুক্তরাষ্ট্রের নাগরিক ছিলেন না বলে নিশ্চিত করেছে আটলান্টায় অবস্থিত ভারতীয় কনস্যুলেট। তিনি ভারতের নাগরিক ছিলেন বলে জানানো হয়।

স্থানীয় গণমাধ্যম পুলিশের উদ্ধৃতি দিয়ে জানায়, গুলির শব্দ শুনে বাড়ির ভেতরে থাকা তিন শিশু প্রাণ বাঁচাতে একটি আলমারির মধ্যে আশ্রয় নেয়। তাদের মধ্যে একজন দ্রুত ৯১১ নম্বরে ফোন করে জরুরি সহায়তা চায়। ওই ফোনকলের কারণেই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে সক্ষম হয়। সৌভাগ্যক্রমে তিন শিশুই শারীরিকভাবে অক্ষত রয়েছে এবং বর্তমানে তারা এক আত্মীয়ের তত্ত্বাবধানে আছে।

এই ঘটনায় অভিযুক্ত বিজয় কুমারকে পুলিশ আটক করেছে। তার বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ আনা হয়েছে, যার মধ্যে রয়েছে চারটি হত্যা মামলা এবং শিশুদের প্রতি নিষ্ঠুর আচরণের অভিযোগ। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে গুরুতর হামলা, অপরাধ সংঘটনের সময় হত্যা, পরিকল্পিত হত্যাকাণ্ড এবং শিশু নির্যাতনের বিভিন্ন ধারায় একাধিক মামলা রুজু করা হয়েছে।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে আটলান্টায় অবস্থিত ভারতের কনস্যুলেট জেনারেল। এক বিবৃতিতে তারা জানায়, নিহতদের পরিবারের পাশে রয়েছে কনস্যুলেট এবং প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদান করা হচ্ছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

নিজ কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের প্রধানমন্ত্রীর বার্তা

#

সাপ্তাহিক ছুটির দিনেও অফিসে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী

#

মধ্যপ্রাচ্যে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে প্রধানমন্ত্রীর বিশেষ দিকনির্দেশনা

#

বাংলাদেশের ঋণ নিয়ে উদ্বিগ্ন নয় বিশ্বব্যাংক, জানালো পাশে থাকার আশ্বাস

#

রাষ্ট্রপতির সঙ্গে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদলের সাক্ষাৎ

#

রাজধানীতের নারীদের জন্য বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

#

মাতৃশক্তির কাছে পরাজিত হলো চিকিৎসকরা

#

বাংলাদেশে আরো বেশি হারে চীনা বিনিয়োগের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

#

পঙ্কজ উদাস আর নেই

#

ওমরাহযাত্রীদের জন্য সতর্ক বার্তা, নতুন বিধিনিষেধে দারুণ ভোগান্তির শঙ্কা

সর্বশেষ

#

প্রতিশ্রুতি থেকে সরব না, যুদ্ধের জেরে কিছুটা সময় লাগবে: প্রধানমন্ত্রী

#

৫ বছরে চার কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেবে সরকার: প্রধানমন্ত্রী

#

দেশের অগ্রগতিতে নারীর ক্ষমতায়ন অপরিহার্য: প্রধানমন্ত্রী

#

‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

#

প্রধানমন্ত্রীর সাথে বেপজা নির্বাহী চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

#

গণতন্ত্রের অগ্রযাত্রায় ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পেলেন খালেদা জিয়া

#

সরকার সকল স্তরে নারীর সক্রিয় ও কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী তারেক রহমান

#

‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া

#

বিদেশে যাওয়া-আসার সময় রাষ্ট্রাচার সীমিত করলেন প্রধানমন্ত্রী

#

জাকজমকপূর্ণ ইফতার মাহফিল এড়িয়ে চলার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

Link copied