ভুল চিকিৎসায় প্রান হারালো এক শিশু
১ ঘন্টা আগে বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ার
একটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় আনাস নামে ছয় মাস বয়সী এক শিশুর মৃত্যুর অভিযোগ
উঠেছে। বুধবার (২৪ জুন) রাত ১০টার দিকে সদর উপজেলার পাইকপাড়া এলাকায় ‘দি মেঘনা জেনারেল
হাসপাতালে’ এঘটনা ঘটে।
মৃত
আনাস হবিগঞ্জের মাধবপুর উপজেলার মাধবপুর এলাকার গিয়াস উদ্দিনের ছেলে।
পরিবারের
সদস্যরা জানায়, দুইদিন আগে হামের উপসর্গ দেখা দিলে শিশুটিকে ডা. তৈয়বুর রহমানের পরামর্শে
ওই হাসপাতালে ভর্তি করা হয়। কয়েক দিনের চিকিৎসায় তার অবস্থার উন্নতিও হচ্ছিল।
স্বজনদের
দাবি, রাতে ঘুমানোর আগে পর্যন্ত আনাস অনেকটাই সুস্থ ছিল। রাতে চিকিৎসকের প্রেসক্রিপশন
অনুযায়ী ইনজেকশন দেওয়ার কথা ছিল। রাত আনুমানিক পৌনে ১০টার দিকে হাসপাতালে দায়িত্বে
থাকা নার্স সোনিয়া শিশুটিকে ইনজেকশন দেওয়ার পর সে অসুস্থ হয়ে পড়ে এবং একপর্যায়ে তার
মৃত্যু হয়।
তাদের
দাবি, ভুল ইনজেকশন দেওয়ার কারণেই শিশুটির মৃত্যু হয়েছে।
আনাসের
বাবা গিয়াস উদ্দিন বলেন, এই হাসপাতালের চিকিৎসা এত খারাপ, আমি জানতাম না। আমার ছেলে
মারা যাওয়ার পর হাসপাতালের লোকজন সবাই পালিয়ে গিয়েছিল। নার্সের দেওয়া ভুল ইনজেকশনের
কারণেই আমার ছেলে মারা গেছে। ডাক্তার যে ইনজেকশন লিখে দিয়েছিলেন, তার সঙ্গে আরেকটি
ইনজেকশন মিশিয়ে আমার বাচ্চাকে দেওয়া হয়েছে। এর পরপরই আমার বাচ্চার চোখ-মুখ কালো হয়ে
যায়, হাত-পা শক্ত হয়ে যায়। এরপরই আমার ছেলেটা মারা যায়। এখন হাসপাতালের লোকজন বলছে,
এটা নার্সের দোষ। কিন্তু নার্স দোষ করলে এর দায় তো হাসপাতাল কর্তৃপক্ষ এড়িয়ে যেতে পারে
না। আমার বাচ্চা প্রায় সুস্থ হয়ে উঠেছিল, এটা হাসপাতালের সবাই জানে।
দি
মেঘনা জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. বাছির মিয়া জানান, হামের উপসর্গ
নিয়ে শিশুটি হাসপাতালে ভর্তি ছিল। শিশুটির মৃত্যুর খবর পেয়ে তিনি হাসপাতালে এসে অভিযুক্ত
নার্সকে ডেকে এনেছেন এবং বিষয়টি খতিয়ে দেখছেন। তবে ভুল চিকিৎসা বা অবহেলার অভিযোগ সম্পর্কে
তিনি কোনো নির্দিষ্ট বক্তব্য দেননি।
ব্রাহ্মণবাড়িয়া
সদর ১ নম্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নাসির বলেন, শিশু মৃত্যুর ঘটনার সংবাদ পেয়ে হাসপাতাল
পরিদর্শন করেছি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এব্যাপারে
ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মো. নোমান মিয়া বলেন, আমাদের কাছে এ ঘটনায় কেউ
এখন পর্যন্ত অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা
নেবো।