ভাষার মাসে কুড়িগ্রামের প্রত্যন্ত এলাকার মানুষ পেলো লিটল ফ্রি লাইব্রেরি

Bortoman Protidin

৫ দিন আগে শনিবার, মার্চ ২৮, ২০২৬


#

ভাষার মাসে কুড়িগ্রামের একদম প্রত্যান্ত এলাকার সকল শ্রেণী পেশার মানুষের জন্য লিটল ফ্রি লাইব্রেরী স্থাপন  করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ। এমন লাইব্রেরি পেয়ে দারুণ খুশি জ্ঞান পিপাসুসহ সকল শ্রেণী পেশার মানুষ।

 

জেলা পুলিশের উদ্যোগে এমন লিটল ফ্রি লাইব্রেরি রয়েছে চরাঞ্চলের হাট-ঘাট প্রত্যন্ত এলাকায় প্রায় অর্ধশত। এসব লাইব্রেরি স্থাপনের ফলে জ্ঞানের আলো ছড়াচ্ছে এসব এলাকা জুড়েই। 

 

বুধবার (২১ ফেব্রুয়ারী) দুপুরে সদরের পাঁচগাছী ইউনিয়নের কলেজ মোড় বউ বাজার এলাকায় লিটল ফ্রি লাইব্রেরি ব্যবস্থা করেন পুলিশ।

 

এসময় উপস্থিত ছিলেন, ট্রাফিক ইন্সপেক্টর আনাম আহমেদ, সার্জেন্ট মোস্তাফিজ,খমির উদ্দিন আহমেদ, ওমিকন গ্রুপের আইন কর্মকর্তা মোঃ আখতারুজ্জামান বাবু, সাংবাদিক মোঃ জুয়েল রানা, শিক্ষক মোজাফফর হোসেন, মোঃ মকবুল হোসেন, ছাত্রলীগ কর্মী এন্তাজুল হক বিজয়, যুবলীগ কর্মী মাঈনুল ইসলাম স্থানীয় ব্যক্তিবর্গ। 

 

ওমিকন গ্রুপের আইন কর্মকর্তা মোঃ আখতারুজ্জামান বাবু বলেন, কুড়িগ্রাম জেলা পুলিশের এমন উদ্যোগকে সাধুবাদ জানাই আমরা। আসলেই এটি একটি পুলিশের ব্যতিক্রম আয়োজন। এই লাইব্রেরি স্থাপন হওয়ার কারনে উঠতি বয়সী ছেলে মেয়েরা অবসর সময়টাতে বই পড়ে দেশ মুক্তিযুদ্ধের বিষয়ে ভালো কিছু শিখতে পারবে। আমার বিশ্বাস। 

 

বউ বাজার এলাকার শিক্ষক সেলিম রেজা বলেন, আমাদের এলাকা তো একদম প্রত্যন্ত। আসেপাশে কোন লাইব্রেরি নেই। বই পড়ার সুযোগও নেই এখানে।

আজ পুলিশের লিটল ফ্রি লাইব্রেরি হওয়ার কারনে বই পড়ার সুযোগ পেয়েছে এখানকার বাসিন্দারা। পুলিশের এমন উদ্যোগকে সাধুবাদ জানাই।

 

কুড়িগ্রামের পুলিশ সুপার (এসপি) আল আসাদ মোহাম্মদ মাহফুজুল ইসলাম বলেন, লিটল ফ্রি লাইব্রেরী আমাদের ধারাবাহিক পুলিশি কার্যক্রমের পাশাপাশি এটি একটি অনন্য প্রয়াস। টেকসই নিরাপত্তা, সমাজে সহনশীল শান্তি স্থিতিশীলতাকে সুদুর করতে সহায়ক ভূমিকা পালন করবে। আমরা চাই কুড়িগ্রামের প্রত্যান্ত চরের সম্মানিত নাগরিক বৃন্দ অবসরে আষাঢ়ে গল্প না করে বই পড়ে জানুক। 

 

তিনি আরও বলেন, মহাকাব্যিক মুক্তিযুদ্ধ,অতুলনীয় নেতৃত্ব ভবিষ্যৎ উন্নয়ন প্রচেষ্টা কার্যসমুহ সম্পর্কে জেনে নিজেকে বিকশিত করুক। লিটল ফ্রি লাইব্রেরিতে প্রাথমিক ভাবে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, হৃদয়ে বঙ্গবন্ধু ,সমাজ জীবন নির্ভর ভবিষ্যৎমুখী বই সমুহ স্থান পেয়েছে। ভবিষ্যতে এমন লাইব্রেরি জেলা জুড়েই স্থাপন করার পরিকল্পনা রয়েছে আমাদের।

 

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

কুমিল্লায় বাস-ট্রাক-লরির ত্রিমুখী সংঘর্ষে আহত ৩০

#

নির্বাচন সামনে রেখে টানা ৯ দিন বিশেষ বাহিনীর কড়া নিরাপত্তা

#

কিশোর গ্যাং 'ধাক্কা দে' ও 'ডায়মন্ড' গ্রুপের হোতাসহ গ্রেফতার ৫

#

চালকের পরিবর্তে ট্রাক চালাচ্ছিলেন হেলপার, দুর্ঘটনায় গেল প্রাণ

#

কুমিল্লায় বাংলাদেশ সেনাবাহিনীর সপ্তাহব্যাপী সমরাস্ত্র প্রদর্শনী

#

বিজয় একাত্তর হল প্রাঙ্গণে আগুন, দ্রুত ছুটে আসে ফায়ার সার্ভিস

#

শ্রেষ্ঠ অফিসার হিসেবে পুরস্কার পেলেন এসআই (নিরস্ত্র) নিয়াজ মোহাম্মদ খাঁন

#

সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ঘোষণা

#

স্ত্রীর নিঃস্বার্থ সেবায় দীর্ঘ ১০ বছর পর কোমা থেকে ফিরলেন স্বামী!

#

মেট্রোরেলে আটকে গেলো ঘুড়ি

সর্বশেষ

#

কুমিল্লায় মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন-কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু

#

সৌদির মার্কিন ঘাটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ২৯ সেনা আহত

#

কুমিল্লার বরুড়ায় মোটরসাইকেলের চাকায় বোরকা পেঁচিয়ে স্বামীর মৃত্যু, স্ত্রী হাসপাতালে

#

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিনের স্ত্রী মারা গেছেন

#

জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিলো ছাত্রলীগ

#

আগের পোশাকে পুলিশকে ফেরাতে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

#

অস্ত্রের মুখে ১৩ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

#

ইরানের সক্ষমতা বাড়াতে ড্রোন পাঠাচ্ছে রাশিয়া : গোয়েন্দা তথ্য

#

ফ্যাসিস্টমুক্ত পরিবেশেই স্বাধীনতা দিবসের তাৎপর্য বেড়েছে: মির্জা ফখরুল

#

কুমিল্লার ট্রেন দুর্ঘটনা মামলায় আরেকজন গেইটম্যান কাউসার আটক

Link copied