ইঁদুর মারতে বৈদ্যুতিক ফাঁদ, প্রাণ গেল ২ জনের

Bortoman Protidin

৮ দিন আগে শনিবার, আগস্ট ২৯, ২০২৬


#

গোপালগ‌ঞ্জের কাশিয়ানী উপজেলায় ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে প্রতিবেশীর মৃত্যু হয়েছে শুনে দেখতে যাওয়ার পথে একই ভাবে আরও একজনের মৃত্যু হয়েছে। 

গতকাল শনিবার (২৩ মার্চ) রাতে কাশিয়ানী উপজেলার নি‌শ্চিন্তপুর গ্রা‌মের পৃথক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন-আব্দুল মান্নান শেখের ছেলে কালু শেখ (২৫) ও সনাতন বিশ্বাস (৬৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, নিশ্চিন্তপুর গ্রামের গ্রামের হারুন মোল্লা তার জমিতে ইঁদুর মারার জন্য বৈদ্যুতিক ফাঁদ পেতে রেখেছেন। শনিবার রাতে কালু শেখ তার বোরো জমিতে পুঁতে রাখা বাঁশ তুলতে যাওয়ার সময় ওই ফাঁদে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যান। দীর্ঘক্ষণ বাড়িতে না আসায় তার স্ত্রী তাকে খুঁজতে গিয়ে দেখেন তিনি মৃত অবস্থায় পড়ে আছেন। 

অন্যদিকে সনাতন এ খবর শুনে তাকে দেখতে যাওয়ার পথে বাড়ির কাছেই তাজির মিয়ার জমিতে পাতা বিদ্যুতের ফাঁদে জড়িয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কাশিয়ানী উপজেলার রামদিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া দুজনের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।  

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

রেল সেতুর পিলারে ধাক্কা লেগে কার্গো ডুবি, নিখোঁজ ২

#

মাদকবিরোধী অভিযানে ২৩ জন গ্রেপ্তার

#

হত্যা মামলার আসামীরা সহ গুলি ও বিদেশী পিস্তল উদ্ধার

#

৬ মাসের সাজা এড়াতে সাড়ে তিন বছর পালাতক আসামী গ্রেপ্তার

#

১২ কেজি সিলিন্ডার গ্যাসের দাম কমলো এক টাকা

#

বিপ্লবের মাধ্যমে ছাত্র-শিক্ষকেরা চিন্তার স্বাধীনতা, মুক্তবুদ্ধির চর্চা ফিরে পেয়েছেন : প্রধান উপদেষ্টা

#

নির্বাচনে নাশকতাকারীদের তথ্য দিলেই লাখ টাকা পুরস্কার

#

রাজধানীতে সাজাপ্রাপ্ত ২২ বছরের পলাতক আসামি গ্রেপ্তার

#

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

#

মৃত্যুদন্ডাদেশ চূড়ান্তের আগে আসামিকে কনডেম সেলে রাখা যাবে না : হাইকোর্ট রায়

সর্বশেষ

#

প্রেমে ব্যর্থ হয়ে দুধ দিয়ে গোসল, ভালো পথে ফেরার ঘোষণা

#

যেকোনও মুহূর্তে হ্রদের বাঁধ ভেঙে যেতে পারে, নেপালকে সতর্ক করল চীন

#

জামায়াত-এনসিপির লংমার্চের ঘোষণা, আ.লীগের ফেরার পথ তৈরি করছে: রাশেদ খান

#

লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

#

মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের মরদেহ উদ্ধার

#

সংসদ ভবনের সামনে ব্যাগ ধরে টান, রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু

#

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে যানজটে আটকে অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু

#

আগে বিদ্যুতের জন্য ফোন চার্জ দিতে পারতাম না: নয়ন

#

সাবেক স্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখায় প্রবাসী প্রেমিককে কুপিয়ে আহত

#

হেরোইন ও ইয়াবাসহ মাদককারবারি কুত্তা মিজান গ্রেপ্তার

Link copied