ভাপা পিঠায় শীতের সকাল জমে উঠুক

Bortoman Protidin

১০ দিন আগে মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬


#

ধীরে ধীরে শীতের উপস্থিতি বেশ টের পাওয়া যাচ্ছে শহুরে জীবনেও। শীতের সবচেয়ে সুন্দর স্মৃতি মনে করতে বলা হলে প্রথমেই মনে হবে শীতের সন্ধ্যায় বা সকালে পরিবারের সবাই মিলে নতুন খেজুর গুড়ের তৈরি ভাপা পিঠা খাওয়ার কথা।

শহরে সেই আয়োজন করে পিঠা তৈরি করা হয় না বললেই চলে, সেই পিঠার স্বাদ পেতে আমরা পিঠার দোকানের খোঁজ করি। রাস্তার পাশে বানানো পিঠাও কিন্তু মজার।

তবে স্বাস্থ্যকর কি না সে উত্তর দেওয়া কঠিন। এত চিন্তা করে পিঠা খাওয়ার ইচ্ছাই নষ্ট হয়ে যাবে। এরচেয়ে ঘরেই তৈরি করুন নতুন গুড়ের মজার পিঠা।  

খুব সহজ জেনে নিন:  

যা লাগবে

চালের গুঁড়া ৪ কাপ, পানি পরিমাণমতো, নারিকেল কোরানো ২ কাপ, খেজুরের গুড় দেড় কাপ (ছোট ছোট টুকরো করে কাটা), লবণ সামান্য।

যেভাবে তৈরি করবেন

প্রথমে চালের গুঁড়া একটু লবণ ও হালকা গরম পানি দিয়ে মেখে চালুনি দিয়ে চেলে নিন।

ছোট বাটিতে প্রথমে চালের গুঁড়া এরপর গুড় দিন তার ওপরে নারিকেল দিয়ে আবার চালের গুঁড়া দিয়ে ঢেকে দিন।

পাতলা সাদা কাপড় দিয়ে পিঠাটা মুড়ে ভাপা পিঠার পাত্রের পানি ফুটে উঠলে তার ওপরে বসিয়ে দিয়ে বাটিটি উঠিয়ে নিয়ে পিঠাটা কাপড় দিয়ে ভালোমতো ঢেকে রাখুন।

ওপরে একটা ঢাকনা দিন। তিন মিনিট পর পিঠা নামিয়ে গরম গরম পরিবেশন করুন।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

একসঙ্গে তিন পুত্রসন্তানের জন্ম, খরচ জোগাতে হিমশিম খাচ্ছে পরিবার

#

নাসীরুদ্দীন পাটওয়ারীকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের দাবি রাশেদ খাঁনের

#

মা ও ৮ মাসের ভাতিজিকে হত্যা নিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

#

ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা, কমানো হবে বিদেশি শিক্ষার্থীও: মেলোনি

#

অপ্রতিম হত্যা: সামনে এলো ৫ হাজার টাকার বিরোধ

#

প্রবাসীর স্ত্রীকে নিয়ে এনসিপি নেতা ‘উধাও’

#

আখাউড়া সীমান্তে কাঁটাতারের পাশে বাংলাদেশি কিশোরের লাশ উদ্ধার

#

যেভাবে হত্যা করা হয়েছে অপ্রতিমকে, লোমহর্ষক বর্ণনা দিল পুলিশ

#

জিপিএ-৫ পেয়েও কলেজ পায়নি ২ হাজার ২০৫ শিক্ষার্থী

#

গরম ডাল ছুড়ে স্ত্রীর মুখ ঝলসানোর পর তালাক, মামলায় স্বামী কারাগারে

Link copied