বোয়ালমারীতে বাজার মনিটরিংয়ে নামলেন ওসি

Bortoman Protidin

৩ দিন আগে বুধবার, অক্টোবর ১৪, ২০২৬


#

ফরিদপুরের বোয়ালমারীতে মাহে রমজানে পণ্যমূল্য নিয়ে অরাজকতা ঠেকাতে মনিটরিংয়ে নেমেছেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম। কিছু অসাধু ব্যবসায়ী প্রতি বছর বাজারের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি করে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে থাকে। আর সেটি নিয়ন্ত্রণে জেলা পুলিশ সুপারের নির্দেশনা পেয়ে বোয়ালমারীতে থানা পুলিশকে বাজার মনিটরিং করতে দেখা গেছে। আর এতে নেতৃত্ব দেন বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম নিজেই। বুধবার বিকেলে ওসি তার ফোর্স নিয়ে কাঁচা বাজার, মনোহারি দোকান, দুধের বাজার, মাংসের দোকান, ফলের দোকানসহ বিভিন্ন দোকান মনিটরিং করেন। এ সময় তিনি বিভিন্ন পণ্যের ক্রয়মূল্যের রসিদ দেখেন। মাত্রাতিরিক্ত বেশি দামে কেউ পণ্য বিক্রি করছেন কি-না সে ব্যাপারে খোঁজ খবর নেন। 

 

এ ব্যাপারে জানতে চাইলে ওসি মো. শহিদুল ইসলাম গণমাধ্যম কর্মীদের জানান, মাহে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিংয়ে নেমেছি। ক্রেতারা যাতে এ মাসে ন্যায্য মূল্যে পণ্য ক্রয় করতে পারেন এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার যাতে অস্থিতিশীল হয়ে না ওঠে সেদিকে নজরদারি রাখবে পুলিশ। নির্ধারিত মূল্য তালিকার বেশী পণ্য বিক্রির প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে। বাজার মনিটরিংয়ের কাজ পুরো রমজান মাস জুড়ে অব্যাহত থাকবে। কালোবাজারি করে কেউ দাম বাড়াচ্ছে কি-না এটা যাচাই করা হবে। পণ্যের অবৈধ গুদামজাত করলে ব্যবস্থা নেয়া হবে।

 

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দলের নেতাকর্মীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

#

পেটে গজ রেখে সেলাই, ৬ মাস পর মারা গেলেন বিথী

#

এসএসসি পরীক্ষার্থীদের অসুবিধায় সাড়া দেবে ডিএমপির ‘কুইক রেসপন্স টিম’

#

সিঙ্গারা খেয়ে টাকা না দেয়ায় সংঘর্ষ, সাংবাদিকসহ আহত ১৩

#

জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে যৌতুকবিহীন ৫০ বিয়ে সম্পন্ন

#

‘আমি নিজের ইচ্ছাতেই জীবন শেষ করেছি’

#

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬৭৫, নিখোঁজ ২৪০০

#

গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে কুমিল্লা মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল

#

বৈদ্যুতিক গাড়ি ব্যবহারে দেশে নতুন যুগের সূচনা

#

কুমিল্লায় নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৪৫ হাজার টাকা জরিমানা

সর্বশেষ

#

ঢাবি শিক্ষকের ছেলের গাড়ির চাপায় ৬ শিক্ষার্থী আহত

#

এসএসসিতে ২ বিষয়ে ফেল করলেও ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষা: শিক্ষামন্ত্রী

#

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ক্লাশ ফার্স্ট পাওয়া রমার ঠাঁই এখন বৃদ্ধাশ্রমে

#

নিজেই নিজেকে চার্জ দিয়ে আলোচনায় রোবট

#

কিংবদন্তি অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন

#

কুমিল্লায় স্কুলে যাওয়ার কথা বলে বেরিয়ে ৯ দিন ধরে নিখোঁজ দশম শ্রেণির ছাত্র

#

প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী

#

মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে কুমিল্লায় শতাধিক সামাজিক, মানবিক সংগঠন ও সচেতন শিক্ষার্থীর ব্যানারে উম্মুক্ত আলোচনা

#

পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ

#

মেয়ের জন্মদিনের কেক কিনতে গিয়ে বাসচাপায় সৌদি প্রবাসী নিহত

Link copied