বেনাপোল সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত

Bortoman Protidin

১৩ দিন আগে মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬


#

বেনাপোলের দৌলতপুর সীমান্তে ভারতীয় বিএসএফের রাবার বুলেটে   দুই বাংলাদেশি যুবক আহত হয়েছে। তাদেরকে বিজিবি উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তী করেছে।

 

মঙ্গলবার (০২ এপ্রিল) সাড়ে রাত ১০ টার দিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে তারা  আহত হয়।

 

আহতরা হলেন, বেনাপোলের পুটখালী ইউনিয়নের দৌলতপুর গ্রামের বরকত আলীর ছেলে ডালিম (৩৫) ও দীন ইসলামের ছেলে বাবু (৩৭)।

 

খুলনা-২১ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্নেল খুরশিদ আনোয়ার  জানান, মঙ্গলবার রাতে কয়েকজন চোরাকারবারী অন্ধকারে সীমান্ত পথে ভারতে ঢোকার চেষ্টা করে। এসময় বিএসএফ তাদের লক্ষ্য করে রাবার বুলেট ছুড়লে বাবু ও ডালিম নামে দুই জন গুলিবিদ্ধ হয়। তাদের পায়ে ও চোখে গুলি লাগে। এসময় বিজিবি সদস্যরা তাদের উদ্ধার করে হেফাজতে নেয়।  আহতদের প্রাথমিক চিকিৎসা দিতে হাসপাতালে ভর্তী করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তীতে চোরাচালান প্রতিরোধ আইনে মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা হবে।

 

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

শহীদ জেহাদের আত্মত্যাগের প্রেরণায় গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে : তারেক রহমান

#

কচুয়ার হরিপুর দারুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা উদ্বোধন

#

ফুটবলের ফাইনাল খেলা দেখতে যেতে বাধা, স্ত্রীকে পিটিয়ে হাত-পা ভেঙে দিয়েছে স্বামী

#

ঈদের পর তাপমাত্রা বাড়তে পারে

#

বিএনপির হাত ধরেই দেশে সংসদীয় গণতন্ত্র এসেছে: প্রধানমন্ত্রী

#

কুমিল্লায় র‌্যাবের অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

#

বিমানবন্দরে ১০ হাজার ইয়াবাসহ নারী যাত্রী আটক

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদক পরিষদের নেতাদের বৈঠক

#

চট্টগ্রাম থেকে ১৪ মে হজ ফ্লাইট শুরু

#

ইএসপিএন-ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে একাদশে বাংলাদেশের নাহিদা