বিপুল পরিমাণ বিয়ারসহ মাদক কারবারি আটক

Bortoman Protidin

৫ দিন আগে মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬


#

কক্সবাজার এর টেকনাফ থানাধীন ডেগিল্লার বিল এলাকায় অভিযান পরিচালনা করে ২৪২ ক্যান বিয়ারসহ একজন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৫'র সদস্যরা। আটককৃত মাদক কারবারি হলেন টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ডেগিল্লার বিল এলাকার নুরুল সালামের ছেলে মোহাম্মদ আলম (২৯)।

কক্সবাজার র‌্যাব-১৫, এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, বুধবার (১০ জানুয়ারী) রাতে র‌্যাব গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানাধীন সাবরাং ইউনিয়নের ডেগিল্লার বিল এলাকার জনৈক নুরুল আলমের বসতঘরের ভিতর মাদকদ্রব্যসহ কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য বিপুল পরিমাণ ক্যান বিয়ার ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে ২জন ব্যক্তি তাদের হেফাজতে থাকা ৩টি বস্তাসহ পালানোর চেষ্টাকালে একজনকে হাতেনাতে আটক করা হয়। তবে এসময় অপর একজন ব্যক্তি মাদকের বস্তা ফেলে কৌশলে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত মাদক কারবারির দেহ ও তার বসত ঘর তল্লাশী করে পলিথিন ব্যাগ ও মাটির নিচে পুঁতে রাখা প্লাস্টিকের বস্তার ভিতর থেকে  সর্বমোট ২৪২ ক্যান বিয়ার উদ্ধার করা হয়।  প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়- আটক এবং পলাতক আসামিরা বিদেশী ক্যান বিয়ার বেশি দামে বিক্রির উদ্দেশ্যে ওই স্থানে অবস্থান করছিল।

তিনি আরও জানিয়েছেন, উদ্ধারকৃত বিয়ারের ক্যানসহ আটক ও পলাতক মাদক কারবারির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।  

 

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

কিংবদন্তি অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন

#

কুমিল্লায় স্কুলে যাওয়ার কথা বলে বেরিয়ে ৯ দিন ধরে নিখোঁজ দশম শ্রেণির ছাত্র

#

প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী

#

মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে কুমিল্লায় শতাধিক সামাজিক, মানবিক সংগঠন ও সচেতন শিক্ষার্থীর ব্যানারে উম্মুক্ত আলোচনা

#

পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ

#

মেয়ের জন্মদিনের কেক কিনতে গিয়ে বাসচাপায় সৌদি প্রবাসী নিহত

#

কুমিল্লা-চাঁদপুর সড়কে মিলল মরদেহ

#

কুমিল্লায় ৭ম শ্রেণির ছাত্রী জান্নাতুলের মরদেহ মিলল ধানক্ষেতে

#

টার্মিনালে দাঁড়িয়ে থাকা এসি বাসে আগুন

#

সম্পত্তি নিয়ে বিরোধ, বোন ও বোনজামাইয়ের হাতে ভাই খুন

Link copied