বিনা খরচে পরীক্ষার্থীদের মিলছে শঙ্করের গাড়ি

Bortoman Protidin

১৯ ঘন্টা আগে মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬


#

নিজে মাধ্যমিক পরীক্ষার সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে সমস্যায় পড়েছিলেন। সে অভিজ্ঞতা যাতে অন্য কারও না হয়, সে জন্য পরীক্ষার্থীদের পাশে দাঁড়াতে উদ্যোগী হলেন কোচবিহার শহর লাগোয়া গুড়িয়াহাটির বাসিন্দা শঙ্কর রায়। পেশায় গাড়ির চালক শঙ্কর নিজের গাড়িতে মোবাইল নম্বর-সহ ব্যানার দিয়েছেন, আগাম যোগাযোগের ভিত্তিতে নিখরচায় পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার কথা জানিয়ে। শুক্রবার পরীক্ষার প্রথম দিন ৯ জন পরীক্ষার্থীকে একাধিক স্কুলের পরীক্ষা কেন্দ্রে পৌঁছেও দিলেন তিনি। শঙ্কর বলেন, “মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সময় আমার সাইকেল খারাপ হয়েছিল। কোনও মতে সাইকেল ঠেলে পরীক্ষা কেন্দ্রে যাই। তেমন কষ্ট অন্য কারও হোক, চাই না। এখন নিজে গাড়ি চালিয়ে রোজগার করি। সে গাড়িতেই পরীক্ষার্থীদের বিনা খরচে পৌঁছে দিলাম।”

এ দিন শঙ্কর যাদের পৌঁছে দেন, তাদের মধ্যে এক জন ছাত্রী। বাকিরা ছাত্র। শঙ্কর জানান, ওই ছাত্রী রাস্তায় টোটোর অপেক্ষায় দাঁড়িয়ে ছিল। ব্যানার দেখে গাড়ি দাঁড় করালে ওই ছাত্রীকে নিউটাউন গার্লস হাইস্কুলে পৌঁছে দেন তিনি। বাকি ছাত্রেরা আগেই তাঁর মোবাইলে যোগাযোগ করেছিল। খাগরাবাড়ি এলাকার একটি পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেনওই ছাত্রদের।

সূত্র: আনন্দবাজার পত্রিকা


global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

মক্কায় তৃতীয় হিজরির কোরআনের বিরল পাণ্ডুলিপি প্রদর্শনী

#

কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা

#

ড্রেন থেকে এসএমজির ৩৩৪ রাউন্ড গুলি উদ্ধার

#

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

#

নেপালে বন্যার ৩ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার হলো এক শিশু

#

নেপালের বন্যায় আশপাশের ঘরবাড়ি ভেসে গেলেও অক্ষত দোতলা ভবন

#

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬৭৫, নিখোঁজ ২৪০০

#

প্রেমে ব্যর্থ হয়ে দুধ দিয়ে গোসল, ভালো পথে ফেরার ঘোষণা

#

যেকোনও মুহূর্তে হ্রদের বাঁধ ভেঙে যেতে পারে, নেপালকে সতর্ক করল চীন

#

জামায়াত-এনসিপির লংমার্চের ঘোষণা, আ.লীগের ফেরার পথ তৈরি করছে: রাশেদ খান

Link copied