আমাকে ‘মাননীয়’ সম্বোধন করবেন না : সাংবাদিকদের তারেক রহমান

Bortoman Protidin

১ দিন আগে শনিবার, এপ্রিল ১১, ২০২৬


#

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সাংবাদিকদের অনুরোধ করে বলেছেন, তাকে যেন ‘মাননীয় শব্দে সম্বোধন না করা হয়।

শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর বনানী শেরাটন হোটেলে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ অনুরোধ করেন।

সভায় ঢাকার একজন সাংবাদিক নেতা তারেক রহমানকে ‘মাননীয় বলে সম্বোধন করলে প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘দয়া করে আমার নামের আগে মাননীয় সম্বোধন করবেন না।তিনি আরও জানান, দীর্ঘদিন দেশে থাকতে না পারলেও সারাক্ষণ তার মন দেশের সঙ্গেই ছিল।

তারেক রহমান বলেন, প্রতিহিংসা বা প্রতিশোধের পরিণতি কী হতে পারে তা দেশের মানুষ ৫ আগস্ট দেখেছে। মতপার্থক্য থাকলেও আলোচনার মাধ্যমে কমিয়ে আনতে হবে। মতপার্থক্য যেন মতবিরোধের পর্যায়ে না যায়।

দেশে ফিরে বিভিন্ন স্থানে সফর করেছেন উল্লেখ করে তিনি বলেন, তার কাছে মনে হয়েছে নতুন প্রজন্ম একটি দিকনির্দেশনা ও আশার খোঁজ করছে। শুধু নতুন প্রজন্ম নয়, সব প্রজন্মই একটি গাইডেন্স প্রত্যাশা করছে। যারা রাজনীতি করেন, তাদের প্রতি মানুষের অনেক প্রত্যাশা রয়েছে। সব প্রত্যাশা পূরণ করা সম্ভব না হলেও, রাজনীতিবিদরা যদি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় কাজ করেন, তাহলে জাতিকে সঠিক পথে এগিয়ে নেওয়া সম্ভব হবে।

সিনিয়র সাংবাদিক ও সম্পাদকদের সঙ্গে মতবিনিময়ের উদ্দেশ্যে এই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে তারেক রহমান সম্পাদক ও সাংবাদিকদের সঙ্গে সরাসরি শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তার সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

বেগম জিয়ার সুস্থতার জন্য হাজী ইয়াছিনের ধারাবাহিক দোয়ায় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ

#

নির্বাচন ও গণভোট একসঙ্গে হলে বারবে ব্যয় জানালে অর্থ উপদেষ্টা

#

জাতীয় ঐক্য ভিত্তিতে সকলকে নিয়ে দেশ পরিচালনা করব : শফিকুর রহমান

#

কুমিল্লায় কাঁচাবাজার পরিদর্শনে কৃষিমন্ত্রী

#

সভাপতি হাওলাদার ও সাধারণ সম্পাদক শাওন ঢাকা আইনজীবী সমিতির

#

অনুষ্ঠানে রোস্ট আনতে দেরি করা নিয়ে সং-ঘ’র্ষ, আহত ১০

#

বিদেশে যাওয়া-আসার সময় রাষ্ট্রাচার সীমিত করলেন প্রধানমন্ত্রী

#

বাংলাদেশ সেনাবাহিনী বাস্কেটবল প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

#

সুদানে নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ আসবে ২০ ডিসেম্বর: সেনাবাহিনী

#

দেশে পৌঁছেছে ৩ লাখ ২৬ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট

সর্বশেষ

#

মেধা ও মনন দিয়ে দেশের মর্যাদা বাড়াতে শিক্ষার্থীদের প্রতি আইজিপির আহ্বান

#

প্রধানমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার স্পিকারের সৌজন্য সাক্ষাৎ

#

প্রধানমন্ত্রীর সঙ্গে বিমান বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

#

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা

#

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

#

৬ থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে হামের টিকা দেওয়া হবে

#

বিএনপি সংস্কার চায় না এটা ‘সম্পূর্ণ মিথ্যা’ প্রচারণা: মির্জা ফখরুল

#

হাম-রুবেলায় আক্রান্তদের ৮২% শিশু: স্বাস্থ্যমন্ত্রী

#

স্কুলের আইপিএস কেনার জন্য ১ মাসের বেতন দিলেন ডেপুটি স্পিকার

#

ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

Link copied