আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারা দেশে র‌্যাবের ৪২২ টহল টিম

Bortoman Protidin

৭ ঘন্টা আগে বুধবার, অক্টোবর ১৪, ২০২৬


#

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীতে র‍্যাব ফোর্সেসের ১৩০টি টহল টিমসহ সারা দেশে ৪২২টি টহল টিম মোতায়েন করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান।

তিনি জানিয়েছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রোবাস্ট প্যাট্রলিংসহ রাজধানীতে র‍্যাব ফোর্সেসের ১৩০টি টহল দল মোতায়েন করা হয়েছে। এছাড়া সারা দেশে মোট ৪২২টি টহল দল মোতায়েন আছে।

যাত্রী ও পণ্য পরিবহনে নিরাপত্তা দিতে দেশের বিভিন্ন স্থানে দূরপাল্লার গণপরিবহন এবংপণ্যবাহী পরিবহনকে র‍্যাব টহলের মাধ্যমে এস্কর্ট দিয়ে নিরাপদে গন্তব্যস্থলে পৌঁছে দিচ্ছে র‍্যাব।

তাছাড়া, যে কোনো ধরনের নাশকতা ও সহিংসতা প্রতিরোধে বাসস্ট্যান্ড, রেলস্টেশনসহ গুরুত্বপূর্ণ স্থানে র‍্যাবের গোয়েন্দারা ছদ্মবেশে নজরদারি অব্যাহত রেখেছে।

তিনি আরও বলেন,প্রতীক বরাদ্দ পরবর্তীতে সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব রোবাস্ট টহল, নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারির পাশাপাশি মিথ্যা তথ্য বা গুজব প্রতিরোধে অনলাইনে নজরদারি পরিচালনা করছে ।

 

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

কৃষিমন্ত্রী হাজী ইয়াসিনের সাথে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

#

ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর নৈশভোজের ছবি প্রকাশ

#

রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

#

ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন কারাবন্দিরা

#

২০২৫ সালের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী

#

দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

#

বিএনপির হাত ধরেই দেশে সংসদীয় গণতন্ত্র এসেছে: প্রধানমন্ত্রী

#

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

#

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক

#

ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী

Link copied