ঢাকার পথে ‘বেনাপোল এক্সপ্রেস’

Bortoman Protidin

১২ দিন আগে বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬


#

গত ৫ জানুয়ারি রাজধানীর গোপীবাগে ‘বেনাপোল এক্সপ্রেস’ট্রেনে আগুন দেওয়ার পর ট্রেনটির চলাচল বন্ধ ছিল। 

পাঁচদিন পর ১৪১ জন যাত্রী নিয়ে আবারও ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে বেনাপোল এক্সপ্রেস। বেনাপোল রেলস্টেশন ম্যানেজার শাহিদুজ্জামান নিশ্চিত করে বলেছেন বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দুপুর ১টার দিকে ট্রেনটি বেনাপোল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে । এরমধ্যে ঢাকার যাত্রী রয়েছেন ৫৫ জন।

শাহিদুজ্জামান জানান, পাঁচদিন পর ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেনটি চালু করা হয়েছে। বৃহস্পতিবার ঢাকা থেকে ট্রেনটি সাপ্তাহিক বন্ধ থাকার কথা থাকলেও আজ ট্রেনটি চালু করা হয়েছে। দুপুর ১টার দিকে বেনাপোল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে ট্রেনটি। রাত ১১টা ৪৫ মিনিটে ঢাকা থেকে বেনাপোলের উদ্দেশ্যে ছেড়ে আসবে। পৌঁছাবে শুক্রবার সকাল ৭টায়।

যাত্রীরা জানান, ৫ দিন ট্রেন চলাচল বন্ধ থাকায় আমাদের অনেক সমস্যা হয়েছে। গত ৫ জানুয়ারি অগ্নিকাণ্ডের ঘটনায় মনে মনে সামান্য ভয় কাজ করলেও ট্রেন ভ্রমণ অনেক আরামদায়ক এবং স্বল্প খরচ। তাই ট্রেনে যাচ্ছি।

গত ৫ জানুয়ারি রাত ৯টার দিকে চলন্ত অবস্থায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় এ পর্যন্ত চারজন মারা গেছেন। দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ১০ জন। তাদের অবস্থা ঝুঁকিমুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসক।আগুনে পুড়ে যাওয়া মরদেহগুলো চেনার উপায় নেই। মরদেহের পরিচয় জানতে পারেননি স্বজনরা। চারটি মরদেহের দাবিদার স্বজনদের ডিএনএ নমুনা নিয়ে সিআইডির ফরেনসিক বিভাগ কাজ করছে। মরদেহের নমুনার সঙ্গে স্বজনদের পরিচয় শনাক্তের পর হস্তান্তর করা হবে বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।

আর এ ঘটনার পরদিন ট্রেনটির পরিচালক (গার্ড) এস এম নুরুল ইসলাম বাদী হয়ে মামলা করেন। এ পর্যন্ত আটজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় অন্তত আড়াই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে রেলওয়ে সূত্র জানায়।

ঢাকা রেলওয়ে পুলিশ সুপার (এসপি) আনোয়ার হোসেন বলেন, গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনায় সরাসরি কে বা কারা জড়িত, এ ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থলসহ আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে খতিয়ে দেখা হচ্ছে। সন্দেহভাজন ব্যক্তিদের চিহ্নিত করে আগুনে সরাসরি জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

কৃষিমন্ত্রী হাজী ইয়াসিনের সাথে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

#

এখন প্রধান চ্যালেঞ্জ আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা: স্বরাষ্ট্র উপদেষ্টা

#

প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

#

ব্রাজিল-নরওয়ে ম্যাচ জিতবে কে, জানাল ‘জ্যোতিষী’ বিড়াল

#

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে নিরাপত্তায় নিয়োজিত সেনাবাহিনী

#

আজ জাতীয় লিপস্টিক দিবস

#

সারাদেশে ডিমের দাম নিয়ন্ত্রণে ভোক্তা অধিকারের অভিযান, ২ লাখ ৩২ হাজার টাকা জরিমানা

#

জিপিএ-৫ পেয়েও কলেজ পায়নি ২ হাজার ২০৫ শিক্ষার্থী

#

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

#

আইনজীবী সাইফুলের পরিবারের জন্য কোটি টাকার ফান্ড গঠন করা হচ্ছে ধর্ম উপদেষ্টার তত্ত্বাবধানে

সর্বশেষ

#

গলায় ছুরি ধরে ছয় বছরের শিশুকন্যাকে আটকে রাখেন বাবা, উদ্ধার করল ফায়ার সার্ভিস

#

ষষ্ঠ স্ত্রীর সহযোগিতায় পঞ্চম স্ত্রীকে হত্যা, স্বামীর যাবজ্জীবন

#

কবর খুঁড়ে শিশুর মরদেহ চুরি

#

দাঁতের চিকিৎসা নিতে গিয়ে নারীকে শ্লীলতাহানির অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

#

রাজশাহীতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ

#

সিঙ্গাপুরের মালিককে নিজের তিনতলা বাড়ি দেখাতে বাংলাদেশে আনলেন প্রবাসী

#

নামাজ না পড়ায় নাতি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ নানা শ্বশুরের

#

ফেসবুকে পোস্ট ‘আর পারলাম না’, ৫ ঘণ্টা পর কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

#

ভিডিও ভাইরাল হওয়ায় ক্ষুদ্ধ ঢাবি শিক্ষক মোনামি

#

‘বৌদি-ভাবি’ ডাকার রীতি বন্ধ করতে হবে, বন্ধুদের বাড়ি আনা যাবে না: বিজেপি নেতা

Link copied