নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় নয় দিনে ১৯৩ জেলের কারাদণ্ড

Bortoman Protidin

২৬ দিন আগে মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬


#

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় বরিশাল বিভাগের বিভিন্ন নদ-নদীতে অভিযান চালিয়ে নয় দিনে ১৯৩ জেলেকে কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি ১৪ লাখ ৪৩ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

বিভাগীয় মৎস্য অফিস থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত ১৩ অক্টোবর থেকে ২১ অক্টোবর মধ্যরাত পর্যন্ত বরিশাল বিভাগে ১ হাজার ১১২টি অভিযান চালানো হয়েছে এবং ৩৪৬টি মোবাইল কোর্ট পরিচালনা করার পাশাপাশি ৩৮৬টি মামলা করা হয়েছে।

এ সময়ে বরিশাল বিভাগে ২২০ বার বিভিন্ন মৎস্য অবতরণ কেন্দ্র, ১ হাজার ৬৫৫ বার বিভিন্ন মাছঘাট, ৩ হাজার ৫৫ বার বিভিন্ন আড়ত ও এক হাজার ৮০১ বার বিভিন্ন বাজার পরিদর্শন করেছে মৎস্য অধিদপ্তরে জেলা ও উপজেলা কার্যালয়ের কর্মকর্তারা। এদিকে গত দুই দিনের অভিযানে নয় হাজার ৯৬৫ কেজি ইলিশ জব্দ করা হয়েছে।

পাশাপাশি ১০ কোটি ৪৭ লাখ ৭৫ হাজার ৬০০ টাকা মূল্যের ৫৮ লাখ ৫৪ হাজার ১০০ মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে।

এছাড়া নৌকাসহ জব্দ হওয়া সরঞ্জাম নিলাম করে দুই লাখ ৩২ হাজার ১০০ টাকা আয় হয়েছে।

মৎস্য বিভাগের উপ পরিচালক নৃপেন্দ্র নাথ বিশ্বাস জানায়, গত ১৩ অক্টোবর মধ্যরাত থেকে ২২ দিনের জন্য উপকূলের সাত হাজার বর্গকিলোমিটারের মূল প্রজননস্থলসহ সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন ও বিপণন নিষিদ্ধ থাকছে।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস

#

শিক্ষার্থী সং'ঘ'র্ষের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে : উপদেষ্টা আসিফ মাহমুদ

#

ডিবি কার্যালয়ে আয়নাঘর- ভাতের হোটেল বলতে কিছু থাকবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

#

প্রাথমিক শিক্ষকদের মৌলিক প্রশিক্ষণের রেজিস্ট্রেশন শুরু আগামী ৯ জানুয়ারি

#

কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই: ডিএমপি কমিশনার

#

কুমিল্লা জেলায় বিনামূল্য এইচপিভি টিকা পাবেন ৩ লাখ ৭৯ হাজার কিশোরী

#

ঈদ স্পেশাল ট্রেন চলাচল শুরু কিন্তু শর্তসাপেক্ষে বন্ধ আন্তঃনগর ট্রেন

#

বিজয় দিবস উপলক্ষে লাল পাহাড় থেকে সাইকেল শোভাযাত্রা।

#

প্রধান উপদেষ্টার সঙ্গে গভর্নরের বৈঠক, ৪ সিদ্ধান্ত

#

মানুষের সেবার জন্য মনকে সবসময় প্রস্তুত রাখতে হবে : জামায়াত আমির

সর্বশেষ

#

কৃষিমন্ত্রী হাজী ইয়াসিনের সাথে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

#

ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর নৈশভোজের ছবি প্রকাশ

#

রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

#

ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন কারাবন্দিরা

#

২০২৫ সালের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী

#

দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

#

বিএনপির হাত ধরেই দেশে সংসদীয় গণতন্ত্র এসেছে: প্রধানমন্ত্রী

#

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

#

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক

#

ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী

Link copied