নকল শিশু খাদ্যের কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

Bortoman Protidin

২৪ দিন আগে বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬


#

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদরের আঁধারকোঠা মহল্লায় অবস্থিত একটি অনুমোদনহীন শিশু খাদ্যের কারখানায় অভিযান চালিয়ে কারখানাটি বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় কারখানার মালিক জাহিদ বিশ্বাসকে (৬০) পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে জব্দকৃত বিপুল পরিমাণ অস্বাস্থ্যকর শিশু খাদ্য সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয় প্রাঙ্গণে নিয়ে বিনষ্ট করা হয়।

শুক্রবার (৯ মে) সন্ধ্যায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রাব্বানী সোহেল ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারায় এ জরিমানা করা হয়। আদালত সুত্রে জানা যায়, আঁধারকোঠা মহল্লার একটি বাড়িতে জাহিদুল ইসলাম (৬০) কারখানা বসিয়ে অস্বাস্থ্যকর শিশু খাদ্য উৎপাদন করছিলেন। বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া ঢাকার ঠিকানা ব্যবহার করে আব্দুল্লাহ ফুড নাম দিয়ে অস্বাস্থ্যকর এবং নিম্নমানের নকল শিশু খাদ্য জুস, আইস ললি, তেঁতুলের চাটনিসহ নানারকম শিশু খাদ্য উৎপাদন করছিলো।

গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। পরে ওই সব অনুমোদনহীন অস্বাস্থ্যকর পণ্য উদ্ধার করে বিনষ্ট করা হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) গোলাম রাব্বানী সোহেল বলেন, স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর এ সকল পণ্য। এরকম নকল পণ্য উৎপাদনের জন্য কারখানা মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে ওই সব অনুমোদনহীন অস্বাস্থ্যকর পণ্য ধ্বংস এবং কারখানাটি বন্ধ করে দেওয়া হয়েছে।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

সিন্ডিকেটের কারসাজিতে সারের সংকট দেখানো হচ্ছে: কৃষিমন্ত্রী

#

বিএনপির হাত ধরেই দেশে সংসদীয় গণতন্ত্র এসেছে: প্রধানমন্ত্রী

#

যৌতুকের দাবিতে গৃহবধূকে ছাত্রদল নেতার নির্যাতনের অভিযোগ, উদ্ধার করলো পুলিশ

#

রাজশাহীতে লাইনচ্যুত হওয়ার প্রায় সাড়ে তিন ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু

#

ট্রলারে মিলল ২২০ কেজি হরিণের মাংস, গ্রেপ্তার ২

#

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ২ পক্ষের সংঘর্ষ, ইটপাটকেল নিক্ষেপ

#

মক্কায় তৃতীয় হিজরির কোরআনের বিরল পাণ্ডুলিপি প্রদর্শনী

#

কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা

#

ড্রেন থেকে এসএমজির ৩৩৪ রাউন্ড গুলি উদ্ধার

#

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

Link copied