ধনুষ-ঐশ্বর্যা ইতি টানছেন ১৮ বছরের দাম্পত্যের

Bortoman Protidin

২৯ দিন আগে শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬


#

১৮ বছরের দাম্পত্যের ইতি টানছেন ধনুষ-ঐশ্বর্যা। এমনটাই জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকা। জানা যায়, দু’বছর আগেই বিবাহবিচ্ছেদের ঘোষণা দিয়েছিলেন এই দম্পতি। এবার বিবাহবিচ্ছেদের মামলা নথিভুক্ত করলেন দক্ষিণী এই অভিনেতা ধনুষ ও তার স্ত্রী ঐশ্বর্যা রজনীকান্ত।

সূত্রের দাবি, সম্প্রতি চেন্নাইয়ের আদালতে দম্পতি বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করেছেন। জানা গিয়েছে, উভয় পক্ষের সম্মতিতেই (মিউচুয়াল) বিবাহবিচ্ছেদের প্রক্রিয়া এগোবে। শিগগিরই আদালত তাদের এই মামলা শুনানি জানাতে পারে বলেও ধারনা করা হচ্ছে।

এর আগে, ২০২২ সালের জানুয়ারি মাসে সমাজিক যোগাযোগ মাধ্যমে একটি যৌথ বিবৃতি দ্বারা ধনুষ-ঐশ্বর্যা বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন। বিবৃতিতে লেখা ছিল, ‘‘১৮ বছরের একসঙ্গে থাকা। বন্ধু, দম্পতি এবং অভিভাবক হিসেবে। একে অপরের শুভাকাঙ্ক্ষী হিসেবে। এই যাত্রা কেবলই একে অপরের সঙ্গ দেয়ার, বোঝার, বেড়ে ওঠার। একে অপরের জন্য নিজেদের মধ্যে ছোট ছোট বদল ঘটানো এবং তারই সঙ্গে মিলেমিশে যাওয়ার দিন ছিল। আজ এই মুহূর্তে আমরা দু’জনে এমন জায়গায় দাঁড়িয়ে আছি, যেখানে আমাদের পথ আলাদা হয়ে গিয়েছে। ঐশ্বর্যা এবং আমি সিদ্ধান্ত নিয়েছি, দম্পতি হিসেবে আলাদা পথে হাঁটব। স্বতন্ত্র ভাবে নিজেদের চেনার জন্য সময় নেব। আমাদের সিদ্ধান্তকে সম্মান দিয়ে আমাদের ব্যক্তিগত পরিসরে থাকতে দিন দয়া করে। এই মুহূর্তে এই সিদ্ধান্তের সঙ্গে মানিয়ে নিতে হবে আমাদের।’’

প্রসঙ্গত, ২০০৪ সালে মহা ধুমধাম করে বিয়ে হয় দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের কন্যা ঐশ্বর্যা এবং অভিনেতা ধনুষের। ১৮ বছর বাদে সেই বিয়েতেই যবনিকা পতন। বিয়ের পর নিজের নাম বদলে ঐশ্বর্যা হয়েছিলেন ‘ঐশ্বর্যা আর ধনুষ’। বিবাহবিচ্ছেদের ঘোষণার পর সমাজমাধ্যমে তিনি নিজের নাম পরিবর্তন করে হন ‘ঐশ্বর্যা রজনীকান্ত’। দু’জনে এত দিন আলাদা ছাদের নিচেই থাকছিলেন। দু’জনের সম্পর্ক নিয়ে বিগত কয়েক বছরে নানা গুঞ্জন ছড়িয়েছে। পরে অবশ্য পারিবারিক হস্তক্ষেপে বিষয়টি ধামাচাপা পড়ে। অনেকেরই ধারণা ছিল, হয়তো ভুল বোঝাবুঝি, মান-অভিমান মিটিয়ে নিয়ে ফের এক হবেন তারা! তবে তেমনটা ঘটছে না। অবশেষে আইনি বিচ্ছেদের পথে হাঁটলেন তারা।

বিবাহবিচ্ছেদ ঘোষণার পর ঐশ্বর্যা ‘লাল সালাম’ ছবির মাধ্যমে পরিচালনায় অভিষেক করেছেন। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন তার বাবা রজনীকান্ত। অন্যদিকে ধনুষকে দর্শক এর আগে ‘ক্যাপ্টেন মিলার’ ছবিতে দেখেছেন। এরপর দক্ষিণী সঙ্গীত পরিচালক ইলাইয়ারাজার বায়োপিকে অভিনয় করবেন ধনুষ। তবে ধনুষ-ঐশ্বর্যা শেষমেশ বিবাহবিচ্ছেদের পথে অগ্রসর হলেন, তা জেনে অনুরাগীদের একটা বড় অংশ সমাজমাধ্যমে দুঃখপ্রকাশ করেছেন।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

দুর্গাপূজা পরিদর্শনে বিকেলে ঢাকেশ্বরী মন্দিরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

#

ঢাকার সঙ্গে সম্পর্ক জোরদার করবে যুক্তরাষ্ট্র

#

সনদনির্ভর নয়, দক্ষ ও কর্মমুখী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

#

১৪ জুন কক্সবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

#

২৯ দেশের নাগরিকরা ভিসা ছাড়াই উমরাহ’র সুযোগ পাচ্ছেন

#

পৃথক দুইটি অভিযানে কুমিল্লায় গাঁজা’সহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

#

বাংলাদেশের ওষুধ রপ্তানি হচ্ছে ১৪০টির বেশি দেশে: স্বাস্থ্যমন্ত্রী

#

কলকাতায় পরীর প্রথম সিনেমার নায়ক সোহম, করবেন বিজ্ঞাপনও

#

রোজা রেখে খেজুর খেয়ে ইফতার শুরু করা সুন্নত

#

থার্টি ফাস্ট উপলক্ষে রাজধানীতে অতিরিক্ত ৩ হাজার পুলিশ মোতায়েন

সর্বশেষ

#

২০২৫ সালের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী

#

দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

#

বিএনপির হাত ধরেই দেশে সংসদীয় গণতন্ত্র এসেছে: প্রধানমন্ত্রী

#

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

#

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক

#

ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী

#

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

#

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন আগামী ২০ আগস্ট, ২০২৬ অনুষ্ঠিত হবে

#

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণবার্ষিকী আজ

#

২৭ জুলাই থেকে পুনরায় শুরু হবে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা

Link copied