দোকানে কুকুরের মাংসের বিরিয়ানি বিক্রি, আটক ৪

Bortoman Protidin

১৮ দিন আগে শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬


#

কুকুরের মাংসকে গরু-খাসি বলে বিক্রির অভিযোগে খুলনায় চারজনকে আটক করেছে পুলিশ। আজ বুধবার বিকেলে খালিশপুর পলিটেকনিক কলেজের একটি পরিত্যক্ত ভবন থেকে তাদের আটক করা হয়।

আটককৃতদের মধ্যে আবু সাইদ (৩৭) বঙ্গবাসী মোড় এলাকার বাসিন্দা। বাকি তিনজন কিশোর।তাদের সবার বয়স ১৬ বছর বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, এক মাসের বেশি সময় ধরে তারা পলিটেকনিক ইনস্টিটিউটের পরিত্যক্ত ভবনে কুকুর ধরে নিয়ে যেত। এ নিয়ে স্থানীয়দের সন্দেহ হয়। বুধবার বিকেলে এলাকাবাসী ওই চারজনকে একটি কুকুর নিয়ে বাগানের দিকে যেতে দেখে।

তারা বিষয়টি খালিশপুর থানার পুলিশ জানায়। পরে পুলিশ এসে একটি জবাই দেওয়া কুকুরসহ তিনজনকে আটক করে। সেখানে বেশ কিছু কুকুরের হাড়গোড়ও উদ্ধার হয়। 

পুলিশ জানিয়েছে, কুকুরের মাংস এক ব্যক্তির কাছে বিক্রি করত বলে স্বীকার করেছে তারা।কুকুরের মাংসের তৈরি বিরিয়ানি গরু-খাসি বলে অল্প মূল্যে বিক্রি করা হতো।

খালিশপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি বলেন, আটক হওয়া ব্যক্তিরা এক মাসের বেশি সময় ধরে কুকুরের মাংস বিক্রি করত। তাদের দাবি, এই মাংসের বিরিয়ানি রান্না করে একটি চক্র নগরীর বিভিন্ন স্থানে বিক্রি করত। তাদের বিরুদ্ধে প্রাণী কল্যাণ আইনে ব্যবস্থা নেওয়া হবে।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছেন স্পিকার

#

মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মূল ভবন উদ্বোধন

#

তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামলে স্কুল-কলেজ বন্ধ: শিক্ষা মন্ত্রণালয়

#

হাওর ভ্রমণ মুহূর্তেই রূপ নিল শোকে, মেয়েকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বাবার

#

৭ মাত্রার বেশি ভূমিকম্প হলে ফায়ার সার্ভিস নিজেও ক্ষতিগ্রস্ত হবে: ডিজি

#

কুমিল্লায় গরুর গোবর ফেলাকে কেন্দ্র করে ভাইয়ের হাতে প্রাণ গেল ভাইয়ের

#

তাসকিনকে সহ-অধিনায়ক করে টাইগারদের বিশ্বকাপ দল ঘোষণা

#

কুমিল্লায় ১৪৮ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার

#

ভালো চরিত্রের লক্ষণ শরীর ঢেকে রাখা, এটা ভুল ধারণা: পূজা

#

সব পক্ষের সঙ্গে বসে গঠন হবে গণমাধ্যম সংস্কার কমিশন: তথ্য উপদেষ্টা

Link copied