দাদী হলেন শ্রাবন্তী চ্যাটার্জি

Bortoman Protidin

২ দিন আগে সোমবার, মার্চ ১৬, ২০২৬


#

পর্দায় একাধিকবার মায়ের চরিত্রে অভিনয় করেছেন। এবার একেবারে নতুন রূপে ধরা দিতে চলেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। না, বাস্তবে নয় পর্দাতেই দাদি হচ্ছেন শ্রাবন্তী। আসন্ন এক ওয়েব সিরিজে তিনি অভিনয় করছেন ঠাকুর মা অর্থাৎ দাদির চরিত্রে।

জনপ্রিয় ওটিটি প্ল্যাটফরম হৈচৈ সম্প্রতি জানিয়েছে, চলতি মাসেই শুরু হতে যাচ্ছে তাদের নতুন ওয়েব সিরিজের শুটিং। সিরিজটি পরিচালনা করবেন অয়ন চক্রবর্তী।

জানা গেছে, গল্পের পটভূমি বাংলার এক জেলার বনেদি পরিবার। একটি বিয়েকে ঘিরে সেখানে ধীরে ধীরে জমে ওঠে রহস্য। সেই রহস্যের জট খুলতে উদ্যোগী হন পরিবারের ঠাকুর মা। অর্থাৎ দাদির ভূমিকায় দেখা যাবে শ্রাবন্তীকে।

ঘোষণা পর্বেই ইঙ্গিত দেওয়া হয়েছে, ঠাকুমা ও নাতনির দুরন্ত জুটি দর্শকদের জন্য বিশেষ আকর্ষণ হতে চলেছে। তবে নাতনির চরিত্রে কে অভিনয় করছেন, সে বিষয়ে প্রযোজনা সংস্থার পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

যদিও ইন্ডাস্ট্রি সূত্রে শোনা যাচ্ছে, সেই চরিত্রে থাকতে পারেন দিব্যাণী মণ্ডল। দিব্যানী ছোট পর্দার পরিচিত মুখ। ‘ফুলকি ধারাবাহিক শেষ করার পর তিনি পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের একটি ছবিতে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন, যার শুটিং ইতিমধ্যেই শেষ হয়েছে। এবার তাকে দেখা যাবে ওয়েব সিরিজে। টলিপাড়ায় আলোচনায় রয়েছে শ্রাবন্তী ও দিব্যাণীর মুখের মিল নিয়েও।

অনেকেই মনে করছেন, পর্দায় দাদি-নাতনির রসায়ন আরো বিশ্বাসযোগ্য করে তুলবে এই সাদৃশ্য। এই নতুন চরিত্র নিয়ে শ্রাবন্তী বলেন, ‘নতুন বছরে নতুন ধরনের গল্পের অংশ হচ্ছি। এবার ঠাকুমার চরিত্রে। গ্র্যান্ডচাইল্ডের সঙ্গে রহস্য সমাধান করব।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

নির্বাচন বানচালের অপচেষ্টা ঠেকাতে ঐক্যের ডাক তারেক রহমানের

#

সয়াবিন তেলের দাম ফের প্রতি লিটারে ৬ টাকা বেড়েছে

#

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী

#

বিয়ের পর ৩ দিন টয়লেটে যেতে পারেন না নব দম্পতি

#

নির্বাচন ব্যবস্থাকে সঠিক পথে পরিচালনায় ইসি অঙ্গীকারবদ্ধ: নির্বাচন কমিশনার সানাউল্লাহ

#

‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

#

বাংলাদেশ অবশেষে বাবার অনন্য গুণাবলিগুলো প্রত্যক্ষ করবে: জাইমা রহমান

#

কুমিল্লায় বেগম জিয়ার রোগমুক্তি কামনায় হাজী ইয়াছিনের উদ্যোগে টানা আটদিনে দোয়া–কুরআন খতম

#

রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা করল সংযুক্ত আরব আমিরাত

#

৪৬তম বিসিএস পরীক্ষার আবেদন শুরু হয়েছে

সর্বশেষ

#

অবসরে গেলেন র‍্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান এবং এসবির অতিরিক্ত আইজি মোঃ গোলাম রসুল

#

পবিত্র ঈদুল ফিতরের ছুটি শুরু হচ্ছে আগামীকাল

#

উত্তরাঞ্চল থেকে কৃষিভিত্তিক ইন্ডাস্ট্রি গড়ার উদ্যোগ নিয়েছি

#

বিএনপি জুলাই সনদকে শ্রদ্ধা করে : আইনমন্ত্রী

#

মাছ শিকার করতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু

#

গাড়ি থেকে ১৬০ মুরগি ছিনতাইয়ের অভিযোগ, ছাত্রদল নেতা বহিষ্কার

#

কৃষকের ভাগ্য পরিবর্তনের মধ্য দিয়েই বাংলাদেশের ভাগ্যের পরিবর্তন হবে: প্রধানমন্ত্রী

#

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে বিএনপি সরকার -কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

#

কুমিল্লা নগরীকে আধুনিক,পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু

#

খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Link copied