তেজগাঁওয়ে মোহনগঞ্জ ট্রেনে আগুন, নজরদারিতে কয়েকজন: র‌্যাব

Bortoman Protidin

১৪ দিন আগে রবিবার, জুন ৭, ২০২৬


#

রাজধানী ঢাকার তেজগাঁও স্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় কয়েকজন সন্দেহভাজনকে নজরদারিতে রাখা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। তাছাড়া সিসি ক্যামেরার ফুটেজ দেখে এরই মধ্যে কয়েকজনকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে বলে জানান তিনি।

আজ মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

তিনি বলেছেন, তেজগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেসে আগুন দিয়ে পুড়িয়ে মারা ন্যাক্কারজনক কাজ। যারা এই কাজ করেছে তাদের আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। বেশকিছু সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে যারা প্রকৃত দোষী তাদের শনাক্ত করতে কাজ করে যাচ্ছি। র‌্যাবের গোয়েন্দা নজরদারিতে বেশ কয়েকজন সন্দেহভাজন রয়েছে, যাদের নিয়ে আমরা কাজ করছি।

কমান্ডার খন্দকার আল মঈন আরও বলেছেন, সিসি ক্যামেরা ফুটেজে যাদের দেখা গেছে তাদের মধ্যে কয়েকজনকে আমরা প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করেছি। তবে তাদের সরাসরি সম্পৃক্ততা পাইনি। তাদের তথ্যের ভিত্তিতে আরও কয়েকজন সন্দেহভাজনকে নজরদারিতে রেখেছি।

এর আগে গত ১৯ ডিসেম্বর ভোর ৫টার দিকে তেজগাঁও রেলস্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটিতে আগুন দেয় দুর্বত্তরা। দুর্বৃত্তদের দেওয়া আগুনে দগ্ধ হয়ে মা ও শিশুসন্তানসহ ৪যাত্রী নিহত হন।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৪৫

#

বিশ্বকাপের জন্য ৭২ কোটি টাকায় মিডিয়া স্বত্ব কিনছে সরকার

#

কুমিল্লায় হামে আরও এক শিশুর মৃত্যু

#

মরা গরুর মাংস বিক্রির দায়ে দুই ব্যবসায়ীর কারাদণ্ড

#

আর্জেন্টিনা সমর্থকদের বিনামূল্যে চিকিৎসার ঘোষণা

#

জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে প্রধানমন্ত্রীর যুগান্তকারী কর্মপরিকল্পনা আছে: মাহদী আমিন

#

রায় কার্যকর হলে আমি শতভাগ সন্তুষ্ট হব: রামিসার বাবা

#

সনদনির্ভর নয়, দক্ষ ও কর্মমুখী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

#

শিশু রামিসা হত্যার দায়ে সোহেল ও তার স্ত্রী স্বপ্নার মৃত্যুদণ্ড

#

৫ বছরের মেয়েকে হত্যার পর প্রেমিকের সাথে পালালেন মা

Link copied