ভোটের সময় ৪ দিন ছুটির খবর ভুয়া

Bortoman Protidin

১৮ দিন আগে শনিবার, অক্টোবর ১৭, ২০২৬


#

বর্তমান প্রতিদিন ডেস্ক:

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চার দিনের ছুটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রজ্ঞাপনটি ভুয়া বলে জানায় জনপ্রশাসন মন্ত্রণালয়।

আগের প্রজ্ঞাপন অনুসারে, শুধু ভোটের দিন ৭ জানুয়ারি (রবিবার) নির্বাচনকালীন সাধারণ ছুটি থাকবে বলেও জানিয়েছেন জনপ্রশাসনের সংশ্লিষ্ট শাখার একজন কর্মকর্তা।

এ বিষয়ে সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি অনুবিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত সচিব মুহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, ফেসবুকে ছড়িয়ে পড়া প্রজ্ঞাপনটি সঠিক নয়। মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি সতর্কীকরণ নোটিশ দেওয়া হবে।

আগামী ৭ জানুয়ারি সারা দেশে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। ওই দিন সাধারণ ছুটি ঘোষণা করে গত ২৮ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।  

ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান, সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারী এবং সরকারি, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ ও ভোটগ্রহণের সুবিধার্থে সারা দেশে নির্বাচনকালীন সাধারণ ছুটি ঘোষণা করা হলো।

অ্যালোকেশন অব বিজনেস অ্যামং দ্য ডিফারেন্ট মিনিস্ট্রিরিজ অ্যান্ড ডিভিশনসের জনপ্রশাসন মন্ত্রণালয়ের অংশে ৩৭ নম্বর ক্রমিকে প্রদত্ত ক্ষমতাবলে নির্বাচন কমিশন সচিবালয়ের চাহিদা মোতাবেক এই ছুটি ঘোষণা করা হয় বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

মাগুরার সেই শিশুর মৃত্যু: আসামিদের দ্রুত বিচারের আওতায় আনার নির্দেশ প্রধান উপদেষ্টার

#

ভোটের দিন যানবাহন চলাচল নিয়ে বিআরটিএর নির্দেশনা

#

চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার

#

বাণিজ্যমেলায় বিদ্যুৎ খরচ দেখার ব্যবস্থা ওয়ালটন এসিতে

#

সভাপতি হাওলাদার ও সাধারণ সম্পাদক শাওন ঢাকা আইনজীবী সমিতির

#

মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মূল ভবন উদ্বোধন

#

কুমিল্লা মুরাদনগরে হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

#

পুলিশ ইসির নির্দেশমতো কাজ করবে : আইজিপি

#

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৭৮.৬৪ শতাংশ

#

ঈদ স্পেশাল ট্রেন চলাচল শুরু কিন্তু শর্তসাপেক্ষে বন্ধ আন্তঃনগর ট্রেন

সর্বশেষ

#

কৃষিমন্ত্রী হাজী ইয়াসিনের সাথে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

#

ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর নৈশভোজের ছবি প্রকাশ

#

রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

#

ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন কারাবন্দিরা

#

২০২৫ সালের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী

#

দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

#

বিএনপির হাত ধরেই দেশে সংসদীয় গণতন্ত্র এসেছে: প্রধানমন্ত্রী

#

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

#

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক

#

ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী

Link copied