ডুবে যাওয়া ফেরি উদ্ধারে যাচ্ছে ‘প্রত্যয়’

Bortoman Protidin

২৭ দিন আগে মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬


#

পাটুরিয়া নৌপথে মাঝ নদীতে ডুবে যাওয়া ফেরি ‘রজনীগন্ধাকে উদ্ধারের জন্য নারায়ণগঞ্জ থেকে উদ্ধারকারী জাহাজ ‘প্রত্যয় আনা হচ্ছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমোডর আরিফ আহমেদ মোস্তফা জানান, উদ্ধারকারী জাহাজ হামজা দিয়ে ডুবে যাওয়া ফেরিটি উদ্ধার করা সম্ভব নয়। এ কারণে নারায়ণগঞ্জ থেকে উদ্ধারকারী জাহাজ প্রত্যয় ঘটনাস্থলে আনা হচ্ছে। আজ দুপুরের মধ্যে উদ্ধারকারী জাহাজটি দুর্ঘটনাস্থলে পৌঁছানোর কথা রয়েছে।

জানা যায়, গত মঙ্গলবার রাত ১২টার পর রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্ত থেকে পাটুরিয়ার উদ্দেশে ছেড়ে আসে ইউটিলিটি (ছোট) ফেরি রজনীগন্ধা। ফেরিতে ৯টি মালবাহী ট্রাক ও কাভার্ড ভ্যান ছিল। রাত দেড়টার দিকে ঘন কুয়াশার কারণে পাটুরিয়ার ৫ নম্বর ঘাটের অদূরে পদ্মা নদীতে আটকে পড়ে ফেরিটি। এ সময় পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ থাকে। গতকাল সকাল আটটার দিকে ফেরিটি ডুবে যেতে থাকে। এ সময় যানবাহনের চালক, সহকারী ও ফেরিতে কর্মরত লোকজন দ্রুত নদীতে ঝাঁপ দেন। পরে তাদের কেউ কেউ সাঁতরে নদীর তীরে ওঠেন। এ ছাড়া স্থানীয় লোকজন ট্রলার নিয়ে বেশ কয়েকজনকে উদ্ধার করে তীরে নিয়ে আসেন। এর একপর্যায়ে সকাল সাড়ে আটটার দিকে ফেরিটি পুরোপুরি ডুবে যায়।

এদিকে ঘন কুয়াশায় গতকাল বুধবার(১৭ জানুয়রি) দিবাগত রাত একটা থেকে আজ সকাল পর্যন্ত পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ৬ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। আজ(১৮ জানুয়রি) সকাল সাতটার দিকে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল শুরু হয়।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

বেগুনের কেজি আড়াই থেকে ৫ টাকা!

#

কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই: ডিএমপি কমিশনার

#

ভেজাল খাদ্যদ্রব্য-নকল তার-প্রসাধনী বিক্রি, সাত প্রতিষ্ঠানের ৪৭ লাখ টাকা জরিমানা

#

কবি হেলাল হাফিজের মৃ'ত্যুতে প্রধান উপদেষ্টার শোক

#

বৃহস্পতিবার জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

#

বাংলাদেশ থেকে ভিসা আবেদন ১৯৫ শতাংশ বেড়েছে

#

সবার জন্য ন্যায়বিচার, সমতা ও মানবিক মর্যাদা সমুন্নত রাখার অঙ্গীকার প্রধান উপদেষ্টার

#

সাড়ে ২৪ লাখ স্মার্টকার্ড চলতি মাসেই দেওয়া হবে

#

জুলাই গণঅভ্যুত্থানের ওপর প্রামাণ্যচিত্র নির্মাণে সরকার সহযোগিতা করবে : তথ্য উপদেষ্টা নাহিদ

#

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর যা জানালেন জামায়াত আমির

সর্বশেষ

#

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

#

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে, শিগগিরই দল হিসেবে বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

#

মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল

#

৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট সংসদে পাস

#

তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের

#

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

#

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

#

বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করার আহ্বান প্রধানমন্ত্রীর

#

প্রধানমন্ত্রীর চীন সফর: বাণিজ্য, বিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় নতুন সম্ভাবনা

#

আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল নয়, এটা মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী

Link copied