অনির্দিষ্টকালের জন্য মাঠের বাইরে লিওনেল মেসি

Bortoman Protidin

২৮ দিন আগে বুধবার, অক্টোবর ১৪, ২০২৬


#

কোপা আমেরিকার শিরোপা নির্ধারণী ম্যাচে ডান পায়ের অ্যাঙ্কেলে মারাত্মক চোট পেয়েছিলেন লিওনেল মেসি। তার পা ভীষণ ফুলে গিয়েছিল। পরীক্ষা-নিরীক্ষার পর দেখা গেছে যে, লিওনেল মেসির লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এ কারণে তাকে অনির্দিষ্টকালের জন্য মাঠের বাইরে থাকতে হবে। মেসির ক্লাব ইন্টার মায়ামি এই তথ্য নিশ্চিত করেছেন।

গত রবিবার কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। এই ম্যাচে পায়ে চোট পেয়ে ৬৪ মিনিটে মাঠ ছাড়েন মেসি। ক্যামেরায় দেখা গেছে, মেসির ডান অ্যাঙ্কেল বেশ ফুলে গেছে। এসময় তিনি ডাগ-আউটে বেঞ্চে বসে মুখ ঢেকে কেঁদেছিলেন। গত সোমবার সোশ্যাল মিডিয়ায় ‘ভালো বোধ করা’র কথা জানিয়েছিলেন মেসি। কিন্তু বাস্তবতা ভিন্ন।

মেসির চোটের অবস্থা নিয়ে ইন্টার মায়ামির অফিসিয়াল বিবৃতিতে বলা হয়েছে, মেডিকেল পরীক্ষার পর এটা নিশ্চিত হওয়া গেছে, লিওনেল মেসি ডান অ্যাঙ্কেলে লিগামেন্টে চোট পেয়েছেন। অধিনায়ককে কবে পাওয়া যাবে, সেটি নির্ভর করছে তার সেরে ওঠা এবং শারিরীক অবস্থার ওপর।

এর আগে মায়ামি কোচ জেরার্দো মার্তিনো জানিয়েছিলেন, মেজর লিগ সকারে (এমএলএস) দলের পরবর্তী দুটি ম্যাচে মেসিকে পাওয়া যাবে না। কিন্তু এবার অনির্দিষ্টকালের জন্যই মাঠের বাইরে গেলেন মেসি।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

প্রথম সেঞ্চুরি মাকে উৎসর্গ করলেন তাওহিদ হৃদয়

#

মোস্তাফিজের ‘বেগুনি ক্যাপ’ ফিরে পাওয়ার ম্যাচে সহজ জয় চেন্নাইয়ের

#

সাফ জেতায় সাবিনাদের কোটি টাকা পুরস্কার দিয়েছে ক্রীড়া মন্ত্রণালয়

#

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের দাপটে ৭২ রানেই অলআউট চট্টগ্রাম চ্যালেঞ্জার্স

#

ইএসপিএন-ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে একাদশে বাংলাদেশের নাহিদা

#

কুমিল্লা ওয়ারিয়র্সের উদ্যোগে ঈদ পুনর্মিলনী, ক্রিকেটার ও ম্যাচ অফিসিয়ালদের মাঝে জার্সি বিতরণ

#

তাসকিনকে সহ-অধিনায়ক করে টাইগারদের বিশ্বকাপ দল ঘোষণা

#

বিসিবিই জানাবে সময় হলে বললেন তামিম

#

ওয়ার্নারের বিদায় বিষাদের ম্যাচ অবশ্য জয়েই রাঙিয়েছে অস্ট্রেলিয়া

#

নতুন বাংলাদেশে নতুন বিপিএল উপভোগ্য হবে : ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ

সর্বশেষ

#

বিশ্বকাপে টানা সাত ম্যাচে গোল করা একমাত্র ফুটবলার মেসি

#

বিশ্বকাপের জন্য ৭২ কোটি টাকায় মিডিয়া স্বত্ব কিনছে সরকার

#

কুমিল্লা ওয়ারিয়র্সের উদ্যোগে ঈদ পুনর্মিলনী, ক্রিকেটার ও ম্যাচ অফিসিয়ালদের মাঝে জার্সি বিতরণ

#

কুমিল্লা স্টেডিয়ামে বালিকাদের ৩ দিনব্যাপী কাবাডি প্রশিক্ষণের উদ্বোধন

#

ব্রাহ্মণবাড়িয়াকে হারিয়ে কমিশনার গোল্ড কাপের ফাইনালে কুমিল্লা

#

প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে কাতার যাচ্ছেন ৪ নারী খেলোয়াড়

#

সিন্ডিকেটের প্রমাণ মিললে ব্যবস্থা নেবে সরকার: ক্রীড়া উপদেষ্টা

#

ফরিদপুরে কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন চতুল অনূর্ধ্ব-১৮

#

নতুন বাংলাদেশে নতুন বিপিএল উপভোগ্য হবে : ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ

#

চা শ্রমিকের বেশে ট্রফি উন্মোচন ‍২ অধিনায়কের

Link copied