গ্রাহকের কোটি টাকা আত্মসাৎ ও ঋণ জালিয়াতির অভিযোগে সোনালী ব্যাংকের পাঁচ কর্মকর্তা বরখাস্ত

Bortoman Protidin

১৭ ঘন্টা আগে শনিবার, নভেম্বর ২৮, ২০২৬


#

গ্রাহকের অর্থ আত্মসাৎ, ঋণ জালিয়াতিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে নাটোরে সোনালী ব্যাংকের বিভিন্ন শাখার পাঁচ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত ২২ সেপ্টেম্বর প্রিন্সিপাল অফিসার পদমর্যাদার এসব কর্মকর্তাকে বরখাস্ত করা হয়।

বরখাস্তকৃতদের মধ্যে লিটন কুমার ও বিপুল পালের বিরুদ্ধে গ্রাহকের অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে যথাক্রমে প্রায় ৯২ লাখ ৭ হাজার ও ৩৫ লাখ ২৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগে দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। তারা নাটোর থেকে বদলি হয়ে সর্বশেষ নওগাঁ জেলায় কর্মরত ছিলেন।

এছাড়া এইচএম রোকনুজ্জামান, হাফিজুর রহমান ও মনিরুজ্জামানের বিরুদ্ধে ভুয়া ঋণপত্র তৈরি এবং অতিরিক্ত আমানত সৃষ্টির অভিযোগ উঠেছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে ব্যাংক কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে বরখাস্তের ব্যবস্থা নেয়।

নাটোর সোনালী ব্যাংকের ডিজিএম আহসান রেজা বিষয়টি নিশ্চিত করলেও আনুষ্ঠানিকভাবে কোনো কথা বলতে রাজি হননি।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

খোলা আকাশের নিচে মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব

#

মৃত্যুর গুজবে বিক্ষোভ, থানায় হাজির হয়ে সুস্থতার কথা জানালেন নারী শ্রমিক

#

গোপালগঞ্জে ৭৪ এর দুর্ভিক্ষ নেমে এসেছে: রাশেদ খাঁন

#

সেনাপ্রধানকে পাশে বসিয়ে সাঁজোয়া যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

#

হিজাব ছাড়া কনসার্টে গান পরিবেশন, ইরানি সংগীতশিল্পীকে ৭৪ বার বেত্রাঘাত

#

স্বামীকে ঘুম থেকে তুলে নিয়ে নারীকে ধর্ষণ করলেন বাড়িওয়ালার ছেলে

#

গ্রামীণ ব্যাংকে আগুন দিয়ে পালানোর সময় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

#

মারা গেছেন অভিনেতা সোহেল খান

#

স্ত্রীর ক্যানসার, নিজের দুই কিডনিতে সমস্যা, তবু থামেননি জুয়েল

#

মৃত্যুর কাছে হার মানল মিফতাহুল, থেমে গেল আইনজীবী হওয়ার স্বপ্ন

Link copied