৫ এপ্রিল থেকে ৮ জোড়া বিশেষ ট্রেন চলবে সারাদেশে

Bortoman Protidin

৯ দিন আগে বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬


#

অতিরিক্ত যাত্রীর চাপ সামাল দিতে আগামীকাল শুক্রবার (৫ এপ্রিল) থেকে সারাদেশে ৮ জোড়া বিশেষ ট্রেন চলাচল করবে বলে জানান কমলাপুর রেলস্টেশনের ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার।

আজ বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ঈদযাত্রার দ্বিতীয় দিনের পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানিয়েছেন।

মাসুদ সারওয়ার বলেছেন, এবারের ঈদযাত্রায় সবকিছু নিয়মতান্ত্রিকভাবে চলছে। আশা করি এই ধারাবাহিকতা বজায় থাকবে। শেষ মুহূর্তে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও পোশাক কারখানা ছুটি হলে যাত্রীর চাপ বেড়ে যাবে সেদিক লক্ষ্য রেখে কাল থেকে সারাদেশে ৮ জোড়া বিশেষ ট্রেন চলাচল করবে।

ঈদের আগে অতিরিক্ত যাত্রীর চাপ কীভাবে সামাল দেওয়া হবে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন, আমাদের স্টেশনের গেটে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা আছে। টিকিটের বাইরে কাউকেই আমরা প্রবেশ করতে দেবো না। জনস্রোত সামাল দেওয়ার জন্য আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে নোটিশ করেছি।

তিনি আরও বলেছেন, হঠাৎ রেলের ইঞ্জিনে সমস্যা হলে আমাদের অতিরিক্ত ইঞ্জিনের ব্যবস্থা রাখা হয়েছে। অতিরিক্ত লোকোমোটিভও রয়েছে। আশা করছি শেষ মুহূর্তে যেন নির্ঝঞ্ঝাট ঈদযাত্রা উপহার দিতে পারি।

সারাদেশে রেলস্টেশনগুলোর পরিস্থিতি জানিয়ে স্টেশন ম্যানেজার বলেছেন, মোবাইল কোর্টে সার্বক্ষণিক মনিটরিং চলছে। মন্ত্রণালয়ের কর্মকর্তারা স্টেশনগুলোর খোঁজ-খবর রাখছেন। তবে এখন ঝড়-বৃষ্টি চলে। প্রায়ই রেললাইনের ওপর গাছ পড়ে থাকে। তাতে আমাদের হাত থাকে না।

জানা যায়, ৮ জোড়া বিশেষ ট্রেন চলাচল করবে চাঁদপুর ঈদ স্পেশাল (১ ও ৩) চট্টগ্রাম-চাঁদপুর; চাঁদপুর ঈদ স্পেশাল (২ ও ৪) চাঁদপুর-চট্টগ্রাম; ময়মনসিংহ ঈদ স্পেশাল (৫ ও ৬) চট্টগ্রাম-ময়মনসিংহ-চট্টগ্রাম; দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল (৭ ও ৮) ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা রুটে ৫ এপ্রিল থেকে ঈদের আগের দিন পর্যন্ত এবং ঈদের পরে ৫ দিন চালানো হবে।

তাছাড়া কক্সবাজার ঈদ স্পেশাল (৯ ও ১০) চট্টগ্রাম-কক্সবাজার-চট্টগ্রাম রুটে ঈদের আগে (৮ ও ৯) এপ্রিল ও ঈদের পরের দিন থেকে ৩দিন চলাচল করবে।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

#

ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন কারাবন্দিরা

#

২০২৫ সালের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী

#

দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

#

বিএনপির হাত ধরেই দেশে সংসদীয় গণতন্ত্র এসেছে: প্রধানমন্ত্রী

#

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

#

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক

#

ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী

#

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

#

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন আগামী ২০ আগস্ট, ২০২৬ অনুষ্ঠিত হবে

Link copied