বৃষ্টির মধ্যেই ভাষা শহীদদের প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের শ্রদ্ধা নিবেদন

Bortoman Protidin

১ দিন আগে বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬


#

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

শুক্রবার (৯ আগস্ট) বেলা সোয়া ১১টার দিকে প্রধান উপদেষ্টা ঢাকা মেডিক্যাল কলেজের বহিঃপ্রাঙ্গণে অবস্থিত শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন। 

শ্রদ্ধা নিবেদনের সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধান উপদেষ্টা। পরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস অন্যান্য উপদেষ্টাদের সঙ্গে নিয়ে আবারও কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।


এর আগে, সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (৯ আগস্ট) সকাল ৯টা ৫৫ মিনিটের দিকে জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। এসময় তার সঙ্গে অন্যান্য উপদেষ্টারাও ছিলেন। শ্রদ্ধা নিবেদনের ঠিক আগেই নামে বৃষ্টি। বৃষ্টির মধ্যেই শ্রদ্ধা জানান ড. ইউনূস।

প্রধান উপদেষ্টা হিসেবে শ্রদ্ধা নিবেদনের পর উপস্থিত ১৩ উপদেষ্টাকে সঙ্গে নিয়ে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন ড. মুহাম্মদ ইউনূস। এসময় তিন বাহিনীর একটি চৌকস দল প্রধান উপদেষ্টাকে গার্ড অব অনার প্রদান করেন। বিউগলে বেজে ওঠে করুণ সুর।

শ্রদ্ধা নিবেদন পর্ব শেষে স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন প্রধান উপদেষ্টা।

বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত সোয়া নয়টার পর বঙ্গভবনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন ড. মুহাম্মদ ইউনূস। এরপর বাকি উপদেষ্টারাও শপথ গ্রহণ করেন। 

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

পাবনায় ঢালারচর এক্সপ্রেস ট্রেনের দুইটি বগি লাইনচ্যুত

#

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের সাক্ষাৎ

#

আগামী ৩ দিনের আবহাওয়ার পূর্বাভাস

#

প্রধান উপদেষ্টার কাছে দুই সংস্কার কমিশনের প্রতিবেদন জমা

#

কারো ধমকের কারণে কোনো কাজ করার প্রয়োজন নাই : প্রধান উপদেষ্টা

#

মাইক্রোক্রেডিটই ব্যাংকিংয়ের ভবিষ্যৎ: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

#

ডি-৮ সম্মেলনে প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে আমন্ত্রণ মিসরের

#

ড. ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেবে চীনের বিশ্ববিদ্যালয়

#

আজ অমর একুশে বইমেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

#

মার্কিন শুল্ক ইস্যুতে প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক

সর্বশেষ

#

বিএনপির হাত ধরেই দেশে সংসদীয় গণতন্ত্র এসেছে: প্রধানমন্ত্রী

#

অর্থনৈতিক অঞ্চলকে সবুজ ও বিনিয়োগবান্ধব শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

#

প্রধানমন্ত্রীর সঙ্গে ভুবন ভোলানো হাসিতে মন জয় করা তাহসিনের সাক্ষাৎ

#

প্রধানমন্ত্রীর জন্য ৭৮০ কেজি আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

#

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ

#

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

#

৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট সংসদে পাস

#

তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের

#

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

#

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

Link copied