গাজীপুরে ডাকাতির পর ঘণ্টা না পেরোতেই উদ্ধার ৪৬ মহিষ ও দুই ট্রাক,আটক এক

Bortoman Protidin

২৫ দিন আগে সোমবার, এপ্রিল ১৩, ২০২৬


#

গাজীপুরে ডাকাতির মাত্র এক ঘণ্টার মধ্যেই মহিষবোঝাই দুইটি ট্রাক উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে এক ডাকাতকে গ্রেপ্তার করা হয়।

আজ সোমবার (১৭ নভেম্বর) বিকেল সাড়ে চারটার কিছু আগে গাজীপুর সদরের হারিনাল বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

জাতীয় জরুরি সেবা ৯৯৯–এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা, পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এক প্রেস বিজ্ঞপ্তিতে ঘটনার বিষয়টি জানান। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, হারিনাল বাজার এলাকায় এক পথচারী ৯৯৯ নম্বরে ফোন করে জানান যে, সিলেট থেকে রাজশাহী যাওয়ার পথে দুটি ট্রাকের চালককে মারধর করে ফেলে রেখে ডাকাতরা ট্রাক নিয়ে পালিয়েছে। ফোন করার সময় দুটি চালকই ওই ব্যক্তির সামনে কান্না করছিলেন।

কলটি গ্রহণ করেন ৯৯৯-এর কনস্টেবল মোহাম্মদ আকবর হোসেন এবং তাৎক্ষণিকভাবে গাজীপুর সদর থানা পুলিশকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। ডিসপ্যাচার এসআই মোহাম্মদ আব্দুল বারী ঘটনাটি সমন্বয় করেন।

পুলিশ খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই অভিযান শুরু করে। প্রায় এক কিলোমিটার ধাওয়া করে মানবকল্যাণ যুবসংঘের সামনে থেকে মহিষবোঝাই দুইটি ট্রাক উদ্ধার করা হয়। এসময় এক ডাকাতকে আটক করে পুলিশ। তার নাম শামীম আহমেদ (৩২); স্থানীয়ভাবে তিনি ‘মুরগী শামীম’ ও ‘গোল্ডেন শামীম’ নামে পরিচিত।

পুলিশ জানায়, ট্রাক দু’টি সিলেট থেকে রাজশাহীর পথে ছিল। গাজীপুর এলাকায় আসার পরই সেগুলো ডাকাতির শিকার হয়। এ ঘটনায় ট্রাকচালক লোকমান হোসেন বাদী হয়ে গাজীপুর সদর থানায় মামলা করেছেন। পলাতক অন্যান্য ডাকাতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

উদ্ধার অভিযান পরিচালনাকারী এসআই মিজানুর রহমান ৯৯৯ কর্তৃপক্ষকে উদ্ধার ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির - স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

#

কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ যাত্রী আটক

#

ঢাকা বরিশাল মহাসড়কে চলন্ত বাসে আগুন

#

এক দিনের ব্যবধানে চবিতে ফের ‘কিং কোবরা’ উদ্ধার

#

পড়ার টেবিলে হঠাৎ অসুস্থ, না ফেরার দেশে চবি শিক্ষার্থী

#

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল আইওআই ওশান একাডেমি

#

প্রশাসনিক কাঠামোয় দুর্নীতির প্রভাবে কর্মকর্তারা অনিয়মে জড়িয়ে পড়েন-কুসিক প্রশাসক

#

বাড়ছে না ভোজ্যতেলের দাম: বাণিজ্যমন্ত্রী

#

কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই

#

জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারকে কোনো দলের ব্যানারে দেখতে চাই না: সারজিস

Link copied