কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার
২ ঘন্টা আগে সোমবার, এপ্রিল ৬, ২০২৬
সাভারে
ধর্ম অবমাননার অভিযোগে মা ও মেয়েকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৬ এপ্রিল) দুপুরে
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
আরমান আলী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। এরআগে রোববার রাতে সাভারের বনগাঁও ইউনিয়নের
কোন্ডা কোর্টাপাড়া থেকে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা
হলেন- সাভারের বনগাঁও ইউনিয়নের কোটাপাড়া এলাকার মনসুর আহম্মদ সরকারের স্ত্রী আমিনা
মনসুর (৫০) ও তার মেয়ে জান্নাত আক্তার (১৮)।
পুলিশ
জানায়, ৬ ফেব্রুয়ারি সাভারের বনগাঁও ইউনিয়নের কোন্ডা এলাকায় গ্রেপ্তারকৃত আমিনা মনসুর
ও জান্নাত আক্তার বই সদৃশ একটি বস্তু প্রতিবেশী আবির হাসানের বাড়িতে ফেলেন। পরে রাতে
বাড়ির মেঝেতে একটি কোরআন শরীফ পড়ে থাকতে দেখেন আবির। এরপরে সাভার মডেল থানায় ২৬ ফেব্রুয়ারি
আবির হাসান বাদী হয়ে একটি সাধারণ ডায়েরি করেছেন। সেখানে কোরআন শরীফ অবমাননার অভিযোগ
উল্লেখ করা হয়।
এ
ঘটনায় সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) ইমরান হোসেন ঢাকা পোস্টকে বলেন, ধর্ম অবমাননার
অভিযোগে মা-মেয়েকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে কোরআন শরীফ ফেলে দেওয়ার ঘটনায়
মামলা দায়ের হয়েছে। দুপুরে তাদের আদালতে প্রেরণ করেছে সাভার মডেল থানা পুলিশ।
তবে,
জিডি’র প্রায় এক মাস পরে মামলা ও গ্রেপ্তারের বিষয়ে জানতে চাইলে
পুলিশ কর্মকর্তা বলেন, তারা এতো দিন আত্মগোপনে ছিলেন না। রাতে তাদের আটক করা হয়েছে
বলে জানান তিনি।