কুমিল্লায় দেড় কোটি টাকার অবৈধ ভারতীয় শাড়ি জব্দ

Bortoman Protidin

২০ দিন আগে রবিবার, এপ্রিল ১৯, ২০২৬


#

নেকবর হোসেন ,কুমিল্লা প্রতিনিধি;

কুমিল্লা জেলার সীমান্ত এলাকা হতে দেড় কোটি টাকা মূল্যের অবৈধ বিভিন্ন প্রকার ভারতীয় শাড়ী জব্দ করেছে বিজিবি। বিষয়টি নিশ্চিত করেছেন  কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) অধিনায়ক কর্নেল মীর আলী এজাজ।

৩০ নভেম্বর ভোর সাড়ে পাঁচটায় কুমিল্লা আদর্শ সদর উপজেলা ক্যান্টনমেন্ট বাজার এলাকা থেকে অবৈধ ভারতীয় শাড়ি জব্দ করে বিজিবি।

বিজিবি সূত্রে জানা যায়, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিজস্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে।

রোববার ভোর সাড়ে পাঁচটায় কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর বিশেষ টহলদল কর্তৃক মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে সীমান্তের ৮ কিলোমিটারের মধ্যে বাংলাদেশের অভ্যন্তরে কুমিল্লা আদর্শ সদর উপজেলা ময়নামতি ক্যান্টনমেন্ট বাজার থেকে বিজিবি টহল দল মালিক বিহীন অবস্থায় কার্ভাট ভ্যানসহ অবৈধ ভারতীয় শাড়ী আটক করে। যার সর্বমোট মূল্য ১ কোটি ৩৮ লাখ ৪১ হাজার টাকা।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) অধিনায়ক কর্নেল মীর আলী এজাজ বলেন,জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমসে জমা করা হবে। অবৈধ মালামাল বন্ধে আমাদের অভিযান চলমান থাকবে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

দ্বিতীয় স্ত্রীর আগুনে পুড়ল মোটরসাইকেল

#

শাটল ট্রেন সংকট নিরসনে রেলমন্ত্রীর সঙ্গে চবি ছাত্রদলের সাক্ষাৎ

#

কুমিল্লায় হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু

#

কুমিল্লায় ওয়াসা গঠনের সম্ভাব্যতা যাচাইয়ে মতবিনিময় সভা

#

কুমিল্লা শিক্ষা বোর্ড উদ্যোগে আন্ত:কলেজ ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন

#

মেলায় যাওয়ার কথা বলে বের হওয়া দুই ভাইয়ের লাশ মিললো লেকে

#

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু

#

চার অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

#

কুমিল্লায় এজেন্সির বাহিরে ডিজেল বিক্রি ও অবৈধ মজুতের বিরুদ্ধে অভিযান, ২৫০০ লিটার ডিজেল নিলামে বিক্রি

#

কুমিল্লায় হায়েস গাড়িসহ ৭২ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

Link copied