কোন অনিয়ম ছাড় দেওয়া হবে না খাল পুনঃখনন উদ্বোধন

Bortoman Protidin

৬ দিন আগে শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬


#

কৃষিকাজে উন্নয়নে জলাবদ্ধতা নিষ্কাশন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নে মিলন চৌকিদারের বাড়ি থেকে রাগদা ব্রীজ পর্যন্ত  দুই কিলোমিটার ভরাট খালের পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে


কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)’র উদ্যোগে ২২ লাখ ২১ হাজার টাকা বরাদ্দকৃত এ খাল খনন করা হবে। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বিকেল হেলেঞ্চা নিচু পাড়া ব্রীজের উপর  উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহিদুল হাসান জাহিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে হেলেঞ্চা খালে  পুনঃখনন কাজের উদ্বোধন করেন। উদ্বোধনকালে জাহিদ ঠিকাদারের উদ্দেশ্যে  বলেন, আমি এই উপজেলার জনগনের সেবক কাজের মান শিডিউল মতে করতে হবে, নয় ছয় করে পার পাওয়া যাবে না।তিনি আরো বলেন কোন অনিয়ম করলে আমাকে জানেবেন। আমি আপনাদের পাশে থাকবো।বিভিন্ন জায়গায় বিএডিসি কাজের মান নিয়ে প্রশ্ন উঠছে।আমার অবহেলিত উপজেলায় সঠিক ভাবে করতে হবে।তা না হলে ঠিকাদারকে ছাড় দেওয়া হবে না।কাজগুলোও সঠিকভাবে সম্পন্ন করতে হবে, যাতে জনগন সঠিকভাবে এর সুফল ভোগ করতে পারেন। অনুষ্ঠানে পরে বৃহত্তর ফরিদপুর সেচ এলাকা উন্নয়ন প্রকল্প ( জি এফ আই এ ডি পি) আওতায় ২ কিলোমিটার ২২ লক্ষ ২১ হাজার টাকা ব্যয়ে চওড়া ১০ মিটার টপে ৪ মিটার নিচে খাল খননের কাজ শুরু করা হয়। এসময় উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার সারমীন ইয়াছমীন,বুড়াইচ ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব পান্নু, সহকারী প্রকৌশলী বিএডিসি বোয়ালমারী আফিদ কামরুল আসরাফী,  ইউপি সদস্য আবুল বাসার প্রমূখ।

 

 

 

 

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

ক্যান্সারে আক্রান্ত যুবদল নেতার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

#

২০২৫ সালের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী

#

জাল জন্মসনদে আসামির জামিন ও নথি গায়েবে ৩ জনের বিরুদ্ধে মামলার নির্দেশ

#

মাকে মারধর করায় ছেলের ১০০ টাকা জরিমানা ও ৬ মাসের কারাদণ্ড

#

দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

#

২০০ বছর পর পরিবারে কন্যাসন্তানের জন্ম, রথে চড়িয়ে রাজকীয় বরণ

#

৭ সেপ্টেম্বর কুমিল্লা টাউন হল মাঠে তিন ইসলামিক স্কলারের মহাসমাবেশ, মাওলিদুন্নবী (ﷺ) সেলিব্রেশন ২০২৬ ঘিরে কুমিল্লায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা

#

এক টুকরো মাংস বেশি খাওয়া নিয়ে বন্ধুকে ছুরিকাঘাতে হত্যা

#

অস্ত্রের মুখে জিম্মি করে মোটরসাইকেলসহ মিলাদের খিচুড়ি ছিনতাই

#

সিন্ডিকেটের কারসাজিতে সারের সংকট দেখানো হচ্ছে: কৃষিমন্ত্রী

Link copied