নাঙ্গলকোটে স্ত্রীকে পানিতে ডুবিয়ে হত্যার দায়ে স্বামীর ফাঁসি

Bortoman Protidin

২৬ দিন আগে মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬


#
নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি 
কুমিল্লার নাঙ্গলকোটে স্ত্রী ঝর্ণা বেগমকে পানিতে ডুবিয়ে হত্যা মামলায় স্বামী আবদুর রবকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। এছাড়া ২০ হাজার টাকা দণ্ডাদেশ দেয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ রায় দেন। ফাঁসির দণ্ডাদেশ পাওয়া আসামি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বামবাতাবাড়িয়া গ্রামের আবদুর রহমানের ছেলে আব্দুর রব। নিহত ঝর্ণা বেগম একই উপজেলার কান্দাল গ্রামের শামসুল হকের মেয়ে। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১এর পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট প্রদীপ কুমার দত্ত এই তথ্য নিশ্চিত করেন।
আদালত ও মামলার সূত্র জানায়, আবদুর রহমান ও ঝর্ণা বেগমের ১০বছরের সংসার। তাদের ২মেয়ে ও ১ছেলে। যৌতুকের জন্য প্রায় ঝর্ণা বেগমকে মারধর করেন। ২০১০সালের ২৯নভেম্বর রাতে মারধর ও পানিতে ডুবিয়ে ঝর্ণা বেগম মারা যান। ৩০ নভেম্বর ঝর্ণা বেগমের বাবা বাদী হয়ে নাঙ্গলকোট থানায় জামাতা আবদুর রবের বিরুদ্ধে মামলা দায়ের করেন। থানার তদন্ত কর্মকর্তা এসআই মো, শাহজাহান ২০১১সালের ২ ফেব্রুয়ারি আদালতে চার্জশিট দাখিল করেন। আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। ১৬জন স্বাক্ষীর মধ্যে ১১জনের স্বাক্ষ্য গ্রহণ করা হয়। আসামির অপরাধ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে ফাঁসির আদেশ দেন। আসামি পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট জাকির হোসেন।
global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত

#

কৃষিমন্ত্রী হাজী ইয়াসিনের সাথে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

#

নিজের কবর খুঁড়ে মৃত্যুর অপেক্ষা, বছরখানেক আগে করিয়েছেন চল্লিশাও

#

আখতারুজ্জামান এখন শুধু জামায়াতের নেতা নন, নির্যাতিত মানুষের নেতা: জামায়াত আমির

#

২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ

#

সালমান মুক্তাদিরের শ্বশুরের বার থেকে ২৩০ বোতল অবৈধ মদ জব্দ

#

‘চোরাই গরু’ দিয়ে বৌভাতের আয়োজন, গ্রেপ্তার বরের বাবা

#

বন্ধুকে আটকে রেখে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ

#

করলা খেতে ছাগল প্রবেশকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ৭

#

জামায়াত নেতা আখতারুজ্জামান এক দিনের রিমান্ডে

Link copied