কুমিল্লায় ১২০ কেজি গাঁজাসহ র‌্যাবের হাতে গ্রেফতার ১

Bortoman Protidin

২৩ দিন আগে শনিবার, নভেম্বর ২৮, ২০২৬


#

কুমিল্লায় ১২০ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১, সিপিসি-২ ।

বুধবার (৮ মে) রাতে র‌্যাব-১১, সিপিসি-২ একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন আমড়াতলী এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামী মোঃ নাজমুল (২৪) নামক একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এ সময় আসামীর কাছ থেকে ১২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। 

গ্রেফতারকৃত আসামী মোঃ নাজমুল (২৪) কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার রঘুরামপুর গ্রামের মোঃ এসহাক মিয়া এর ছেলে। 

র‌্যাব জানান, সে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদক দ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লা জেলায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। র‌্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

চুরির অভিযোগে নফল নামাজ ও তওবা করে মুক্তি কয়েক ঘন্টা পর মাদকসহ আটক

#

চিত্রনাট্যকারের সঙ্গে প্রেমের গুঞ্জনের মাঝেই বিয়ের প্রস্তাব পেলেন শ্রদ্ধা!

#

মৃত্যুর আগে শেষ বার্তা দিলেন মহাকাশের নক্ষত্র, রহস্যময় সঙ্কেত!

#

কুড়িগ্রামে আল আরাফাহ্ ইসলামী ব্যাংকের শুভ উদ্বোধন

#

বড়দিনে আতশবাজি, পটকা ফুটানো ও ফানুস ওড়ানো নিষিদ্ধ

#

‘মাদরাসায় শারীরিক শাস্তি বা অনুপযুক্ত স্পর্শ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়’

#

পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

#

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জোড়া হাতবোমা বিস্ফোরণ, আহত ২

#

এলপিজি গ্যাসের দাম আবারও বাড়লো

#

ইংরেজি শিক্ষকের কাছ থেকে পরীক্ষার উত্তরপত্র নিয়ে পালালেন যুবক

সর্বশেষ

Link copied